• সমগ্র বাংলা

সংরক্ষিত নারী আসনে আলোচনায় অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এককভাবে ২০৯টি আসনে জয় পাওয়ায় জাতীয় সংসদের সংরক্ষিত ৫০টি নারী আসনের মধ্যে ৩৫টিতে মনোনয়ন দেওয়ার সুযোগ পাচ্ছে দলটি। সংসদের সংরক্ষিত নারী আসনে সম্ভাব্য সংসদ সদস্য (এমপি) হিসেবে আলোচনায় উঠে এসেছেন অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা।

রাজনৈতিক অঙ্গন ও দলীয় নেতাকর্মীদের মধ্যে তার মনোনয়ন নিয়ে চলছে জোর আলোচনা।

স্বৈরাচারবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের সামনের সারিতে ছিলেন সাহসী নেত্রী আরিফা সুলতানা রুমা। রাজনৈতিক প্রতিকূলতায় মামলা ও হামলার শিকার হওয়ার অভিজ্ঞতাও রয়েছে তার। তৃণমূলের অনেক নেতার মতে, দলের দুঃসময়ে যারা মাঠ ছাড়েননি, তাদের মূল্যায়নের উপযুক্ত সময় এখনই।

জানা যায়, অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা দীর্ঘদিন ধরে রাজনীতি ও আইন পেশার সঙ্গে সম্পৃক্ত আছেন। তিনি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন এবং ছাত্রজীবনে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাধারণ সম্পাদক ছিলেন। তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম, রাজনৈতিক আন্দোলন এবং সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে তিনি নিজস্ব অবস্থান তৈরি করেছেন।

রাজপথের পরীক্ষিত এই নেত্রীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং ২০১৮ সালে দীর্ঘ সময় কারাবরণও করেন বলে দলীয় সূত্রে জানা গেছে। রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকার কারণে নেতাকর্মীদের কাছে তিনি পরিচিত মুখে পরিণত হয়েছেন।

দলীয় পর্যায়ের বিভিন্ন সূত্র বলছে, শিক্ষিত ও পেশাজীবী নারী নেতৃত্বকে সংসদে প্রতিনিধিত্ব দেওয়ার ভাবনা থেকে সংরক্ষিত নারী আসনের জন্য তার নাম গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। মনোনয়ন চূড়ান্ত হলে জাতীয় সংসদে নারীর ক্ষমতায়ন, আইনি সহায়তা এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার বিষয়ে তিনি কার্যকর ভূমিকা রাখবেন এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

স্থানীয় নেতাকর্মীদের প্রত্যাশা, অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা সংসদে গেলে নারী শিক্ষা, কর্মসংস্থান ও রাজনৈতিক ক্ষমতায়নে কার্যকর ভূমিকা রাখতে পারবেন। এখন সবার নজর দলীয় হাই কমান্ডের দিকে তৃণমূলের এই লড়াকু নেত্রীর হাতেই কি উঠছে সংরক্ষিত আসনের টিকেট? সময় ও দলীয় সিদ্ধান্তই দেবে সেই কাঙ্ক্ষিত উত্তর।

যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে সম্ভাব্য প্রার্থী হিসেবে তার নাম সামনে আসায় রাজনৈতিক মহল ও সমর্থকদের মধ্যে ব্যাপক আগ্রহ ও আলোচনা সৃষ্টি হয়েছে।

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo