• সমগ্র বাংলা

ফরিদপুরে অস্ত্রসহ রাজবাড়ীর শীর্ষ সন্ত্রাসী মাধব ঘোষ গ্রেপ্তার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি :  ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নে ডন হিসেবে পরিচিত রাজবাড়ী জেলার কুখ্যাত মাদক সম্রাট ও শীর্ষ সন্ত্রাসী মাধব ঘোষ (৩৬) অবশেষে পুলিশের জালে ধরা পড়েছেন। গত (২২ ফেব্রুয়ারি) রোববার দিবাগত রাতে নিশ্চিন্তপুর গ্রামের একটি বাগান থেকে তার সহযোগী অসীম শিকদারসহ (২১) তাকে আটক করা হয়।

ঘটনার রাতে নিশ্চিন্তপুর গ্রামের গোলাম নবীর কাঁঠালবাগানে সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে স্থানীয় জনতা মাধব ও অসীমকে ঘিরে ফেলে। পরে মধুখালী থানা পুলিশে খবর দিলে এসআই কামরুজ্জামান ও এসআই মোক্তার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের গ্রেপ্তার করে।

তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ১টি দেশীয় তৈরি পাইপগান ও ২টি সীসার কার্তুজ উদ্ধার করা হয়। 

সোমবার সন্ধ্যায় মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফকির মোঃ তাইজুর রহমান জানান, গ্রেপ্তারকৃত মাধব ঘোষ রাজবাড়ী ও আশপাশের জেলার অপরাধ জগতের এক আতঙ্কের নাম। মাদক ব্যবসা থেকে শুরু করে অস্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ড—সবখানেই তার বিচরণ ছিল। দীর্ঘদিন ধরেই পুলিশ তাকে খুঁজছিল। মাধব ঘোষের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাকে ও তার সহযোগীকে ইতিমধ্যে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo