• সমগ্র বাংলা

শহর পরিচ্ছন্ন করতে ফজরের পরে শতাধিক কর্মী নিয়ে রাস্তায় নামলেন এমপি আব্দুল করিম

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা শহরকে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে ২২ ফেব্রুয়ারী ( রবিবার)  ফজরের নামাজের পর শতাধিক নেতাকর্মী নিয়ে রাস্তায় নামলেন গাইবান্ধা ২ আসনের এমপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার আমীর মোঃ আব্দুল করিম। 

তিনি সকালে গাইবান্ধা শহরের পুরাতন ব্রীজ থেকে নিজ হাতে রাস্তা পরিষ্কার কর্মসূচি শুরু করেন।

এসময় এমপি আব্দুল করিমের সঙ্গে গাইবান্ধা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও মেয়র প্রার্থী ফয়সাল কবীর রানা,  গাইবান্ধা শহর আমীর ও গাইবান্ধা  সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী একেএম ফেরদৌস আলম ফিরোজ, সদর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ নুরুন্নবী সরকার,  শহর শিবিরের সভাপতি মোঃ হুমায়ুন ফারহান সাদিকসহ জামায়াত ও শিবিরের বিভিন্ন পর্যায়ের শতাধিক  নেতাকর্মীরা অংশ নেন রাস্তা পরিষ্কারের কাজে।

এদিকে নবনির্বাচিত এমপির এই ব্যতিক্রমী উদ্যোগে খুশি গাইবান্ধা সদর উপজেলাবাসী। জনবান্ধন এই কর্মসূচীতে একজন এমপি নিজে থেকে অংশ নিয়ে কাজ করায় নাগরিকরাও সন্তোষ।

কর্মসূচি শেষে এমপি আব্দুল করিম সাংবাদিকদের  বলেন, আমরা রাষ্ট্র সংস্কারের মাধ্যমে দেশের সব ধরনের আবর্জনা দূর করতে চাই। আমরা একটি পরিচ্ছন্ন দেশ গড়বো। নিজ নিজ আঙিনা পরিষ্কার করলে দেশ পরিষ্কার হয়ে যাবে। রমজানের পবিত্রতা রক্ষার জন্য আমরা এই অভিযান শুরু করছি। আমরা গাইবান্ধা শহরের ৯ টি ওয়ার্ডে এই কার্যক্রম অব্যাহত রাখবো।

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo