• সমগ্র বাংলা

নওগাঁয় হারানো শতাধিক মোবাইল হস্তান্তর

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁ জেলা পুলিশের উদ্যোগে শতাধিক হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। এতে করে মোবাইল হারানো ভুক্তভোগীদের মাঝে অনেকটাই স্বস্তি ফিরে এসেছে। জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের প্রত্যক্ষ নির্দেশনা এবং তত্ত্বাবধানে গত দেড় মাসে নওগাঁ জেলা পুলিশ বিশেষ করে আইসিটি শাখা এবং জেলা গোয়েন্দা শাখার মাধ্যমে ১২৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

শনিবার পুলিশ সুপারের কার্যালয়ে যাচাই-বাছাই শেষে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে হারানো মোবাইলগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। এসময় জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অনেকেই তাদের হারানো মোবাইল ফোন পুনরায় হাতে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন। হারানো মোবাইলের মালিকগণ জেলা পুলিশের এমন জনহিতকর কাজের জন্য পুলিশ সুপারসহ সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন বিভিন্ন প্রযুক্তিগত সীমাবদ্ধতা, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের ব্যস্ততাসহ বিভিন্ন কারণে হারানো সকল মোবাইল পুলিশের পক্ষে উদ্ধার করা সম্ভব হয়ে ওঠে না। তারপরও জেলা পুলিশ সব সময় হারানো মোবাইল উদ্ধার করতে তৎপরতা চালিয়ে আসছে। তবুও কিছু মানুষের হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে পৌছে দিতে পেরে জেলা পুলিশ অনেক খুশি। আগামীতে নওগাঁ জেলা পুলিশ হারানো মোবাইল উদ্ধারে তৎপরতা আরো বৃদ্ধি করবে।

মন্তব্য (০)





image

অবৈধভাবে মালয়েশিয়া যাত্রা : সেন্টমার্টিন উপকূলে ৬৫ যাত্রী...

১

কক্সবাজার প্রতিনিধি : সেন্টমার্টিনের অদূরে ট্রলারের ইঞ্জিন ও...

image

সরকারকে বিব্রত করার উদ্দেশ্যে যারা চক্রান্ত করছে তাদের বি...

২

পঞ্চগড় প্রতিনিধি: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ ব...

image

চাটমোহরে পুলিশের অভিযানে মাদকসেবী ও কারবারিসহ আটক ৩

৩

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে মাদকবিরোধী পৃথক অভিযানে দু...

image

একসঙ্গে প্রাণ গেল একই পরিবারের ৪ জনের

৪

নিউজ ডেস্ক : ময়মনসিংহে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি ...

image

কাওরাইদকে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত করার অঙ্গীকার স্...

৫

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নকে সন্ত্রাস,...

  • company_logo