• সমগ্র বাংলা

নামাজ শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ইমামের

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জে ফজরের নামাজ পড়িয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মোস্তাফিজুর রহমান গোলাম মোস্তফা (৬০) নামে এক ইমাম নিহত হয়েছেন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে কিশোরগঞ্জ জেলা জজ কোর্টের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোস্তাফিজুর রহমান গোলাম মোস্তফা কিশোরগঞ্জ সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নের চরপাড়া গ্রামের মৃত তাহের উদ্দিনের ছেলে। তিনি কিশোরগঞ্জ সদর মডেল থানা মসজিদের পেশ ইমাম ছিলেন।‎‎

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে প্রতিদিনের মতো ফজরের নামাজ পড়িয়ে মসজিদ থেকে ব্যাটারিচালিত অটোরিকশায় বাড়ি ফিরছিলেন মোস্তাফিজুর রহমান গোলাম মোস্তফা। এসময় জেলা জজ কোর্টের সামনে সড়কে রাখা নির্মাণাধীন ড্রেনের বালুতে অটোরিকশার চাকা পিছলে বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। এতে ইমাম ও অটোরিকশা চালক সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

এসময় পথচারীরা তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইমাম মোস্তাফিজুর রহমান গোলাম মোস্তফাকে মৃত ঘোষণা করেন। তবে ইমামের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। আহত অটোরিকশাচালক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আজ বিকাল ৩টায় নিজ এলাকায় জানাজা শেষে পারিবারিক গোরস্তানে তাকে দাফন করা হয়।

এ বিষয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঞার সঙ্গে ফোনে কথা হলে তিনি বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া নিহত ইমামের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য (০)





image

অবৈধভাবে মালয়েশিয়া যাত্রা : সেন্টমার্টিন উপকূলে ৬৫ যাত্রী...

১

কক্সবাজার প্রতিনিধি : সেন্টমার্টিনের অদূরে ট্রলারের ইঞ্জিন ও...

image

সরকারকে বিব্রত করার উদ্দেশ্যে যারা চক্রান্ত করছে তাদের বি...

২

পঞ্চগড় প্রতিনিধি: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ ব...

image

চাটমোহরে পুলিশের অভিযানে মাদকসেবী ও কারবারিসহ আটক ৩

৩

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে মাদকবিরোধী পৃথক অভিযানে দু...

image

একসঙ্গে প্রাণ গেল একই পরিবারের ৪ জনের

৪

নিউজ ডেস্ক : ময়মনসিংহে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি ...

image

কাওরাইদকে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত করার অঙ্গীকার স্...

৫

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নকে সন্ত্রাস,...

  • company_logo