• সমগ্র বাংলা

ভুয়া র‍্যাব ও ডিবি পরিচয়ে চাঁদাবাজির মূল হোতা গ্রেপ্তার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধি : কখনো ডিবি পুলিশ, কখনো র‌্যাবের সোর্স পরিচয় দিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজী চক্রের হোতা সজীব ভুঁইয়া ওরফে সোর্স বাবুকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি দিবাগত রাত সোয়া ৩টায় সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১টি বিদেশী পিস্তল, ১টি পেন গান, ২ রাউন্ড গুলির খোসা, ৪০ পিস ইয়াবাসহ অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

র‌্যাব-১১ সিপিএসসি কোম্পানি কমান্ডার মো. নাঈম উল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করা হয়।

গ্রেপ্তারকৃত সজিব ভুঁইয়া সিদ্ধিরগঞ্জে ভুয়া র‍্যাব ও ডিবি পরিচয়ে চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতির মূল হোতা ও জালকুড়ি এলাকার দুলাল ভুঁইয়ার ছেলে।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আসামি সজীব ভুইয়া ওরফে সোর্স বাবু নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ সহ এর আসেপাশে এলাকায় ডিবি ও র‌্যাব পরিচয়ে চাঁদাবাজি, ছিনতাই ও ডাকাতি করে। সোর্স বাবুর নেতৃত্বে এদের একটি ১০/১২ জনের গ্রুপ আছে। সোর্স বাবু নিজেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিচয় দেয়। সে কখনো নিজেকে পুলিশ বা র‌্যাবের সোর্স হিসাবে পরিচয় দেয়। আবার কোথাও কোথাও নিজেকে ডিবি, র‌্যাবের অফিসার হিসেবে পরিচয় দেয়। সে বিভিন্ন সময়  বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে র‌্যাব ও পুলিশের ভয় দেখিয়ে চাঁদাবাজি করে। চাঁদা না দিলে র‌্যাব অথবা পুলিশকে দিয়ে ধরিয়ে দিবে বলে হুমকি দেয়। তাছাড়া সে বিভিন্ন র‌্যাব ও পুলিশ সদস্যের আসল ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক ও হোয়াটসঅ্যাপ আইডি খুলে প্রতারণা ও ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন জনের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আদায় করে।

তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo