ছবিঃ সিএনআই
লালমনিরহাট প্রতিনিধি: বাজার পরিস্থিতি ও নিরাপদ খাদ্য বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে লালমনিরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। লালমনিরহাট অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আফরোজা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার।
কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) লালমনিরহাট জেলা কমিটির উদ্যোগে এবং লালমনিরহাট জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অংশগ্রহণে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম ফজলুল হক,ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহ-পরিচালক শেখ সাদী, নিরাপদ খাদ্য অফিসার মোঃ ফজলুল হক,ক্যাবের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম, জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধি,ব্যবসায়ী ও সাংবাদিকবৃন্দ।এ মতবিনিময় সভায় পবিত্র রমজানে ভোগ্য পণ্যের বাজার পরিস্থিতি ও ভোক্তাদের মাঝে নিরাপদ খাবার নিশ্চিতের বিষয়ে আলোচনা করা হয়। এ সময় জেলা প্রশাসক ভোক্তাদের অধিকার রক্ষায় ক্যাবের সচেতনতামূলক কার্যক্রমের প্রশংসা করেন।
বগুড়া প্রতিনিধি : কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...
পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...
পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

মন্তব্য (০)