• সমগ্র বাংলা

ফরিদপুরের আলফাডাঙ্গায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

ফরিদপুর প্রতিনিধি: দীর্ঘ ১৮ মাস পর ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে আলফাডাঙ্গা উপজেলা সদরের প্রধান সড়কের পাশে অবস্থিত উপজেলা আওয়ামী লীগের দলীয়ও কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের ঘটনা ঘটে। আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগ নেতা সেখ সৌরভ ও মোঃ শাওনের নেতৃত্বে জাতীয় পতাকা উত্তোলন করা হয় বলে জানাগেছে। এ ধরনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়েছে। 

ভিডিও দেখা যায়,উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে উপজেলা ছাত্রলীগের নিষিদ্ধ ঘোষিত দুই নেতা জাতীয় পতাকা উত্তোলন করেন। এ সময় কার্যালয়ের সামনে দাঁড়িয়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। 

এ বিষয়ে জানতে চাইলে নিষিদ্ধ ঘোষিত আলফাডাঙ্গা উপজেলার ছাত্র লীগের সভাপতি কাজী কাওছার হোসেন টিটো জানান, ছাত্রলীগের নেতাকর্মীরা বিকেলে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলন করেন। হাজারো চেষ্টা করেও বঙ্গবন্ধু ও জননেত্রী শেখ হাসিনার কর্মীদের দমিয়ে রাখা যাবেনা।

এ বিষয়ে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান বলেন,বিষয়টি জানা নেই। এ ব্যাপারে কেউ কোন অভিযোগও করেননি। 

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo