• সমগ্র বাংলা

গাইবান্ধা থেকে দেওয়ান মাহমুদ লিটা কে সংরক্ষিত আসনের এমপি দাবি

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার সাঘাটা উপজেলার পুত্রবধূ ও চট্টগ্রাম মহানগর মহিলা দলের সাংগঠনিক সম্পাদক মোছা দেওয়ান মাহামুদ লিটা কে গাইবান্ধা থেকে নারী সংরক্ষিত আসনের সংসদ সদস্য হিসাবে দেখতে চান এই অঞ্চলের মানুষ। দেওয়ান মাহমুদ লিটা ২০০৫ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতির সাথে সম্পৃক্ত হয়।এরপর শুরু হয় তার রাজনৈতিক জীবনের যাত্রা পথ।অনেক সময় রাজনৈতিক জীবনে তার উপরে  নেমে এসেছিল আওয়ামী সরকারের নির্মম নির্যাতন জেল-জুলুম। রাজনৈতিক জীবনে তিনি ৬ টি মামলায় কারাভোগ করেছেন বহুবার।জাতীয়তাবাদী দলের এমন ত্যাগী নির্যাতিত কর্মীকে আগামী দিনের এই অঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তনে দরকার বলে মনে করছেন অনেকে।

ফুলছড়ি-সাঘাটা উপজেলার একাধিক নেতাকর্মী সাথে কথা হলে তারা বলেন,দেওয়ান মাহামুদ লিটা একজন ত্যাগী নির্যাতিত নেত্রী। যিনি রাজনৈতিক জীবনে নিজের জীবনকে বাজি রেখে জাতীয়তাবাদী দলের হাল ধরে বহুবার কারাভোগ করেছেন। তাই এমন নেত্রী সংরক্ষিত আসনের দাবিদার।

দেওয়ান মাহমুদ লিটা বলেন, গাইবান্ধা আমার স্বামীর বাসা হলেও এই জেলার মানুষ আমাকে আপন করে নিয়েছে।এখানকার মানুষের সাথে রক্তে বন্ধন তৈরি হয়েছে। এই অঞ্চলের মানুষের জন্য কিছু করতে চাই।তাছাড়া দলের সংকট সময়ে আমি জেল-জুলুম নির্যাতনের শিকার হয়েছি।দলের সিদ্ধান্তকে সব সময় স্বাগত জানাই।

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo