• সমগ্র বাংলা

নওগাঁয় গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প পরিদর্শন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর আত্রাই উপজেলার বিভিন্ন গ্রামীণ অবকাঠামো সংস্কার প্রকল্পের চলমান কাজ পরিদর্শন করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। আত্রাই উপজেলা দুর্যোগ ও ত্রাণ অধিদপ্তর বিভাগ এই প্রকল্পগুলো বাস্তবায়ন করছে।

মঙ্গলবার উপজেলার ভোঁপাড়া ইউনিয়ন পরিষদ ও সাহাগোলা ইউনিয়ন পরিষদের বিভিন্ন এলাকায় চলমান গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিটা) কর্মসূচির আওতায় ৩টি ইট সোলিং গ্রামীণ রাস্তা ও ২টি সেতু/কালভার্ট নির্মাণের কাজ পরিদর্শন করেন জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা মো: আশেকুর রহমান। চলমান কাজগুলো দেখে সন্তোষ প্রকাশ করেন আশেকুর রহমান। কাজগুলোর গুনগত মান বজায় রেখে নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন তিনি। পরিদর্শনের সময় সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মাহবুবুর রহমান, আত্রাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আব্দুল হান্নান, রাণীনগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় আশেকুর রহমান চলমান কাজগুলোর গুনগত মান পরীক্ষা করেন। এছাড়া স্থানীয় বাসিন্দাদের কাছে চলমান প্রকল্পগুলোর কাজ সম্পর্কে খোঁজখবর নেন। চলমান কাজগুলো নিয়ে স্ব স্ব এলাকার বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেন। আর অল্প কিছুদিন পর গ্রামীণ উন্নয়নে সরকারের এই গ্রামীণ অবকাঠামোগত কাজগুলো মাইলফলক হিসেবে ভূমিকা রাখবে বলে জানায় স্থানীয় বাসিন্দারা। আগামীতে গ্রামীণ উন্নয়নকে আরো টেকসই করতে আরো যে অবহেলিত রাস্তা, কালভার্ট ও অন্যান্য সমস্যাগুলো রয়েছে সেগুলো দ্রুত বাস্তবায়ন করতে সরকারের সুদৃষ্টি কামনা করেছেন স্থানীয় বাসিন্দারা।

জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা মো: আশেকুর রহমান জানান বিভাগীয় উর্দ্ধতন কর্মকর্তাদের বাস্তবায়নাধিন প্রকল্পের কাজগুলো পরিদর্শন করা জরুরী। এতে ওই কাজগুলোতে তেমন একটা অনিয়ম করার সুযোগ থাকে না। কাজের মানগুলোও ভালো ও টেকসই হয়। এছাড়া স্থানীয় বাসিন্দারা কাজগুলো ভালো ভাবে বুঝিয়ে নেওয়ার অনুপ্রেরণা পায়। তাই গ্রামীণ অবকাঠামো উন্নয়নকে টেকসই করতে প্রতিটি প্রকল্পের কাজগুলো উর্দ্ধতন কর্মকর্তার পরিদর্শন করার কোন বিকল্প নেই। এমন প্রয়োজনের তাগিদ থেকেই তিনি এমন পরিদর্শন করার ধারাবাহিকতা রক্ষা করার চেস্টা করে আসছেন। আগামীতেও তিনি জেলাজুড়ে এমন কর্মকান্ড অব্যাহত রাখার কথা জানান।
 

মন্তব্য (০)





image

শেষ মুহূর্তে থামল দুই বাল্যবিয়ে, প্রশাসনের অভিযানে বদলে গ...

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে একই দিনে দুই কিশোরীর...

image

ফরিদপুরে স্কুলছাত্রীকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলায় বসতঘরের জানালা ...

image

মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই, প্রধান আস...

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জ সদর উপজেলার কালীগঙ্গা ...

image

আত্মগোপনে থেকে টানা ১৫ মাস বেতন তুললেন মাদরাসা সুপার

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় এক মাদরাস...

image

শীতলক্ষ্যায় গোসলে নেমে দুই মাদ্রাসা শিশুর মৃত্যু

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে শীতলক্ষ্যা নদীতে গোস...

  • company_logo