• সমগ্র বাংলা

ফরিদপুরের মেয়ে শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী: শপথের পরই জেলাজুড়ে উৎসবের আমেজ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি : রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় হিসেবে পরিচিত পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেলেন শামা ওবায়েদ। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তাঁর এই শপথ গ্রহণের খবর ছড়িয়ে পড়ার পর ফরিদপুরের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।

শামা ওবায়েদ প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরপরই ফরিদপুরের স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের মধ্যে আনন্দের বন্যা বয়ে যায়। ফরিদপুর-২ নির্বাচনী এলাকাসহ জেলার বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মীরা একে অপরকে মিষ্টি খাইয়ে উদযাপন করেন। আনন্দ মিছিলে মুখরিত হয়ে ওঠে রাজপথ।

সংশ্লিষ্টরা মনে করছেন, শামা ওবায়েদের দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, দলীয় নিষ্ঠা এবং সাংগঠনিক দক্ষতার সঠিক মূল্যায়ন করা হয়েছে এই নিয়োগের মাধ্যমে। তৃণমূল থেকে উঠে আসা এই নেত্রীর ওপর সরকারের আস্থা প্রকাশ পাওয়ায় স্থানীয়রা গর্ববোধ করছেন।

ফরিদপুরবাসীর আশা, শামা ওবায়েদের হাত ধরে বাংলাদেশের পররাষ্ট্রনীতি আরও গতিশীল হবে এবং বিশ্ব দরবারে দেশের অবস্থান আরও সুদৃঢ় হবে। ফরিদপুর-২ আসনের জন্য এটি একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo