• সমগ্র বাংলা

সাতকানিয়ায় কোল্ড স্টোরেজে অতিরিক্ত খেজুর মজুদ, জরিমানা ১ লাখ টাকা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার চর-খাগরিয়া এলাকায় অবস্থিত বার-আউলিয়া কোল্ড স্টোরেজ-এ বিপুল পরিমাণ খেজুর মজুদ রাখার অভিযোগে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালতের সূত্রে জানা যায়, কোল্ড স্টোরেজে আনুমানিক ৭৫০ থেকে ১০০০ মেট্রিক টন খেজুর রাখা হয়েছিল। তবে লাইসেন্স সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ হওয়ায় মালিকপক্ষকে কৃষি বিপণন আইন, ২০১৮ এর ১৯ ধারায় ০১ (এক) লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে মালিকপক্ষের কাছ থেকে পবিত্র রমজান উপলক্ষে কোনো পণ্য ৭ দিনের বেশি কোল্ড স্টোরেজে সংরক্ষণ না করার অঙ্গীকারনামা গ্রহণ করা হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও মূল্য স্থিতিশীল রাখতে ভবিষ্যতেও তদারকি অব্যাহত থাকবে।

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo