• সমগ্র বাংলা

গোপালপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রবাসফেরত ব্যক্তির মৃত্যু

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রফিকুল ইসলাম (৫০) নামে এক প্রবাসফেরত ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট-এ চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

রফিকুল ইসলাম উপজেলার নগদাশিমলা ইউনিয়নের বনমালী গ্রামের জোয়াদ আলী সরকারের ছেলে। গোপালপুর থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

প্রায় দশদিন আগে তিনি গোপালপুর পৌরশহরের নিজ বাসায় বিদ্যুৎ সংযোগ মেরামতের কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে গুরুতর দগ্ধ হন।

পরিবার সূত্রে জানা যায়, ঘটনার পরপরই তাকে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। পরবর্তীতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে তার মৃত্যু হয়।

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo