• সমগ্র বাংলা

শিবচরে কৃষি ব্যাংকের বাজিতপুর শাখার নতুন কার্যালয় উদ্বোধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুর জেলার শিবচরে বাংলাদেশ কৃষি ব্যাংকের বাজিতপুর শাখার নতুন ভবন উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার(১৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার শেখপুর বাজারের হারুন শিকদারের মার্কেটের (২য় তলা) নতুন এ কার্যালয় উদ্বোধন করেন ব্যাংকের ফরিদপুর বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মোহাম্মদ মঈনুল ইসলাম।

জানা গেছে, তৃণমূলে ব্যাংকিং সেবা মানুষের দোরগোড়ায় নিতে উপজেলার বাজিতপুর শাখা ১৯৮৮ সালে তাদের কার্যক্রম শুরু করে। তবে আধুনিক সেবাদানের লক্ষ্যে বাজিতপুর শাখার কার্যক্রম বাড়াতে কৃষিব্যাংকের এই নতুন ভবন উদ্বোধন করা হয়।  

অনুষ্ঠানে প্রধান অতিথির মোহাম্মদ মঈনুল ইসলাম বলেন, ব্যাংকিং সেবাকে তৃণমূলের মানুষের কাছাকাছি নিয়ে যেতে বাংলাদেশ কৃষিব্যাংক দীর্ঘদিন ধরেই কাজ করে যাচ্ছে। শিবচরের এই বাজিতপুর শাখা দীর্ঘদিন ধরেই এই এলাকায় গ্রাহক সেবা দিয়ে যাচ্ছে। তবে শাখাটি বর্তমানে নতুন ভবনে স্থানান্তর করা হলো। গ্রাহকদের সেবার মান বৃদ্ধি করাসহ নানা সুযোগ-সুবিধা অন্যান্য শাখার মতো এই শাখাতেও গ্রাহকরা পাবেন।

বাংলাদেশ কৃষি ব্যাংক বাজিতপুর শাখার ব্যবস্থাপক সাজ্জাদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার মূখ্য আঞ্চলিক ব্যবস্থাপক কাজী মোহাম্মাদ নজরে মঈন, আঞ্চলিক নিরীক্ষা কর্মকর্তা আলাউদ্দিন আহমেদ।

এসময় কৃষি ব্যাংকের বাজিতপুর শাখার সিনিয়র অফিসার শারমিন আক্তার, অফিসার মো.বিপুল হোসেন, সাজ্জাদ মাহমুদ এবং ক্যাশ কর্মকর্তা বাসুদেব কুমার দাস ব্যাংকের গ্রাহকসহ স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
 

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo