ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে এক কৃষকের দুইটি গরু ও একটি ছাগল চুরির ঘটনা ঘটেছে।
রোববার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার হরিপুর ইউনিয়নের তেবাড়িয়া গ্রামের কৃষক আয়ুব আলীর গোয়ার ঘরের তালা কেটে চোর তার দুইটি বড় গরু ও একটি খাসি ছাগল চুরি করে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য ৩ লক্ষাধিক টাকা।
এ ব্যাপরে কৃষক আয়ুব আলী সোমবার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এদিকে রোববার রাতে উপজেলার ছাইকোলা দক্ষিণপাড়া গ্রামে কৃষক বাবলুর বাড়িতে চোর গরু চুরি করার জন্য গেলে বাড়ির লোকজন টের পায়। চোরের দল পিকআপ ভ্যান নিয়ে পালিয়ে যাবার সময় গ্রামবাসী একজন আটক করে গণধোলাই দিয়েছে। আটককৃত চোর বগুড়া জেলার শেরপুর উপজেলার আশগ্রামের রফিকুল ইসলামের ছেলে রঞ্জু আলী। গণধোলাই দিয়ে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে। পুলিশ চোরকে হাসপাতালে ভর্তি করেছে।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার হোসেন চুরি ও গণধোলইয়ের বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে একই দিনে দুই কিশোরীর...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলায় বসতঘরের জানালা ...
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জ সদর উপজেলার কালীগঙ্গা ...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় এক মাদরাস...
গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে শীতলক্ষ্যা নদীতে গোস...

মন্তব্য (০)