• সমগ্র বাংলা

সাভারে পার্কিং করা বাসে আগুন

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ সাভারের হেমায়েতপুরে পার্কিং করা হানিফ পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬:৪৪ মিনিটে ঢাকা-আরিচা মহাসড়কের কফিল পেট্রোল পাম্পের সামনে এই ঘটনা ঘটে।
‎
‎স্থানীয়রা জানান, আরিচাগামী লেনে পার্ক করা বাসে হঠাৎ আগুন দেখা দেয়। পরে স্থানীয়রা সাভার ফায়ার সার্ভিসকে খবর দিলে দুই ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় আধা ঘণ্টার চেষ্টার পর সন্ধ্যা ৭:২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
‎
‎সাভার ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার আবু হানিফ বলেন, অগ্নিকাণ্ডের মূল কারণ এখনও জানা যায়নি।
‎
‎সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বাসের যান্ত্রিক ত্রুটি নাকি নাশকতার ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বাসের যান্ত্রিক ত্রুটির কারণে আগুন লেগেছে। সৌভাগ্যবশত, এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo