• সমগ্র বাংলা

গাইবান্ধা-১ আসনে ভোট কারচুপির অভিযোগ তুলে বিএনপি প্রার্থীর সংবাদ সম্মেলন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাইবান্ধা প্রতিনিধি : ​গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে পুনরায় ভোটগ্রহণের দাবি জানিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডাঃ খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী (জিয়া)। আজ রোববার দুপুরে গাইবান্ধা জেলা বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।

​সংবাদ সম্মেলনে ডাঃ জিয়া অভিযোগ করেন, নির্বাচনের দিন পরিকল্পিতভাবে ‘ভোট ইঞ্জিনিয়ারিং’ ও জালিয়াতির মাধ্যমে তাকে পরাজিত করা হয়েছে। তিনি দাবি করেন, উপজেলার অন্তত ৫০-৬০টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হওয়ার আগেই প্রিজাইডিং কর্মকর্তারা ধানের শীষের পোলিং এজেন্টদের কাছ থেকে ফলাফল শিটে অগ্রিম স্বাক্ষর নিয়ে নেন। এমনকি অনেক কেন্দ্রে এজেন্টদের স্বাক্ষর ছাড়াই ফলাফল প্রকাশ করা হয়েছে।

তিনি আরো বলেন,বিভিন্ন কেন্দ্রে ধানের শীষের পোলিং এজেন্টদের ভয়ভীতি দেখিয়ে কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ তোলা হয়।

​ফলাফল টেম্পারিং: ডিজিটাল বা ম্যানুয়াল কারচুপির মাধ্যমে ধানের শীষের বিজয় ছিনিয়ে নিয়ে 'দাঁড়িপাল্লা' প্রতীকের প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়েছে বলে তিনি মন্তব্য করেন। একইসঙ্গে স্বচ্ছতা নিশ্চিত করতে সিসিটিভি ফুটেজ প্রকাশ এবং ওই আসনে পুনরায় সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোট গ্রহণের জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান।

​সংবাদ সম্মেলনে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo