• সমগ্র বাংলা

ময়মনসিংহ ৫ মুক্তাগাছার নবনির্বাচিত এমপি জাকির হোসেন বাবলু জামায়াত প্রার্থীর বাসভবনে সৌজন্য সাক্ষাৎ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ময়মনসিংহ প্রতিনিধি :  ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জাকির হোসেন বাবলু শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এডভোকেট মতিউর রহমান আকন্দ-এর বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে উভয় পক্ষের মধ্যে আন্তরিক পরিবেশে শুভেচ্ছা ও কুশল বিনিময় হয়।

এ সময় এডভোকেট মতিউর রহমান আকন্দ নবনির্বাচিত সংসদ সদস্যকে মিষ্টিমুখ করান। উপস্থিত নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা পারস্পরিক সম্মান ও সম্প্রীতির এ চিত্র ইতিবাচক বার্তা ।

স্থানীয় রাজনৈতিক মহলের মতে, গণতান্ত্রিক রাজনীতিতে মতপার্থক্য ও প্রতিদ্বন্দ্বিতা থাকলেও পারস্পরিক সম্মানবোধ ও মানবিক সম্পর্ক বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবনির্বাচিত এমপির এ সৌজন্য সাক্ষাৎ রাজনৈতিক সৌহার্দ্যের সংস্কৃতিকে আরও শক্তিশালী করবে বলে তারা অভিমত ব্যক্ত করেন। সংশ্লিষ্টরা জানান, মুক্তাগাছার উন্নয়ন ও জনকল্যাণে দল-মত নির্বিশেষে সম্মিলিতভাবে কাজ করার মানসিকতাই সময়ের দাবি।

রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে নির্বাচনী মাঠে, তবে ব্যক্তিগত সম্পর্ক ও সামাজিক সম্প্রীতি অটুট থাকাই কাম্য। এ সময় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য আবু রেজা ফজলুল হক বাবলু, সাবেক উপজেলা চেয়ারম্যান জাকারিয়া হারুন, বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান রতন এবং সাবেক পৌর মেয়র শহিদুল ইসলাম শহিদ আরো অনেকেই। স্থানীয় সচেতন মহল আশা প্রকাশ করেছেন, মুক্তাগাছায় এমন সৌহার্দ্য ও সম্প্রীতির ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মন্তব্য (০)





image

সাটু‌রিয়ায় শিশু শিক্ষার্থী‌কে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক...

১

মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বরাইদ সরকারি প্রাথমিক...

image

মেলান্দহে দুই ইটভাটাকে ৪ লাখ টাকা জরিমানা

২

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহ উপজেলায় অবৈধ কার্যক...

image

পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ

৩

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নে বিক্ষ...

image

কিশোর অপরাধ ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে সবাই একসঙ্গে কাজ কর...

৪

জামালপুর প্রতিনিধি : সম্প্রতি কিশোর অপরাধ, ইভটিজিং ও মাদকের ...

image

পাবনায় আধিপত্য বিস্তারের জেরে দুই পক্ষের গোলাগুলি; গুলিবি...

৫

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে আধিপত্য বিস্তারের জেরে দু...

  • company_logo