• সমগ্র বাংলা

পাবনা-৩ আসনে বেসরকারিভাবে জামায়াত প্রার্থী আলী আছগার বিজয়ী

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ (চাটমোহর, ভাঙ্গুরা ও ফরিদপুর) আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন মাওলানা আলী আছগার। 

বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে ভোট গণনা শেষে তাকে বেসরকারি ভাবে নির্বাচিত ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও পাবনার জেলা প্রশাসক শাহেদ মোস্তফা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর নিয়ে পাবনা-৩ আসন গঠিত। এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮৬ হাজার ৮০৪ জন।

বৃহস্পতিবার সুষ্ঠু, শান্তিপূর্ণভাবে এবং উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটাররা নির্বিঘ্নে তাদের পছন্দের প্রার্থীকে ভোটাধিকার প্রয়োগ করেন। কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে নারী ভোটারদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত বিরতিহীনভাবে ১৭৪ টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়। 

তিনটি উপজেলায় মাওলানা আলী আছগার পেয়েছেন ১ লাখ ৪৭ হাজার ৪৭৫ ভোট এবং কৃষিবিদ হাসান জাফির তুহিন পেয়েছেন ১ লাখ ৪৪ হাজার ২০৬ ভোট।

ধানের শীষ মার্কা প্রতীক নিয়ে লড়াই করা বিএনপির প্রাথী কেন্দ্রীয় কৃষকদলের সভাপতি  কৃষিবিদ হাসান জাফির তুহিন চাটমোহর উপজেলায় ভোট পেয়েছেন ৭৭ হাজার ১০০ ভোট। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচন করা মাওলানা আলী আছগার পেয়েছেন ৬২ হাজার ৭২০ ভোট।

অপরদিকে ভাঙ্গুড়া উপজেলায় ধানের শীষ পেয়েছে ২৮ হাজার ৬০৩ ভোট। দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছে ৪৪ হাজার ২১২ ভোট। এছাড়া ফরিদপুর উপজেলায় ধানের শীষ পেয়েছে ৩৭ হাজার ৮৩৭ ভোট। দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছে ৩৮ হাজার ৯০৫ ভোট। সব মিলিয়ে হাড্ডাহাড্ডি লড়াই শেষে দাঁড়িপাল্লা প্রতীকের মাওলানা আলী আছগারকে ৩২৬৯ ভোটে বেসরকারিভাবে জয়যুক্ত ঘোষণা করেন জেলা রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শাহেদ মোস্তফা।

অপরদিকে নির্বাচন ঘিরে চাটমোহরে ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব, বিজিবি, আনসার, বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যসহ ১০ স্তরের নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়। নির্বাচন ঘিরে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo