• সমগ্র বাংলা

জামায়াতের অভিযোগ: কৌশলগত মবের হামলা, ৩৩ কেন্দ্রের পুনঃভোট ও ফল স্থগিতের দাবি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে অনুষ্ঠিত আজ বৃহস্পতিবারের জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী “কৌশলগত মবের” শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতিপক্ষ প্রার্থীর কর্মীরা বিভিন্ন কেন্দ্রে জামায়াতের পোলিং এজেন্টদের ওপর হামলা চালিয়ে মারপিট করে কেন্দ্র থেকে বের করে দেয়। নারী এজেন্টরাও নিরাপদ ছিলেন না। তাদের কয়েকজনকে আলাদা কক্ষে আটকে রেখে জিম্মি করে রাখা হয়। পরে স্থানীয় প্রশাসন গিয়ে তাঁদের উদ্ধার করে।

গোপালপুর উপজেলা জামায়াতের সহকারী সম্পাদক ইদ্রিস আলীকেও কেন্দ্র থেকে মারপিট করে বের করে দেওয়া হয় বলে অভিযোগ করা হয়।

জামায়াতের দাবি, উপজেলার ৩৩টি কেন্দ্রে জোরপূর্বক ভোটগ্রহণ করা হয়েছে। এ কারণে এসব কেন্দ্রে পুনঃভোট গ্রহণ এবং সামগ্রিক ফলাফল স্থগিতের দাবি জানান তারা।

আজ বৃহস্পতিবার দুপুরে গোপালপুর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন টাঙ্গাইল-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মো. হুমায়ুন কবীর। এ সময় উপস্থিত ছিলেন গোপালপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান তালুকদার, টাঙ্গাইল জেলা জামায়াতের বায়তুল মাল সম্পাদক শাহ আলম, এডভোকেট সাফিউল আলম, এবং সাবেক ছাত্রশিবির নেতা শফিকুল ইসলাম প্রমুখ।

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo