• সমগ্র বাংলা

ঠাকুরগাঁওয়ের ৩ আসনে উৎসবমুখর পরিবেশে চলছে ভোটগ্রহণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের ৩ আসনে উৎসবমুখর পরিবেশে চলছে ভোটগ্রহণ ঠাকুরগাঁও পৌর শহরের হাজীপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটারদের লাইন

ঠাকুরগাঁওয়ে তিনটি সংসদীয় আসনে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে জেলার বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যায়। নির্বাচন ঘিরে জেলার তিনটি আসনজুড়ে বিরাজ করছে ব্যাপক উৎসাহ ও আমেজ।

জেলার তিনটি আসনে মোট ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৩টি পৌরসভা ও ৫৪টি ইউনিয়নের এই জেলায় মোট ৪১৭টি কেন্দ্রের ২ হাজার ৩৩৪টি কক্ষে ভোট নেওয়া হচ্ছে। এর মধ্যে ২ হাজার ১১৬টি স্থায়ী ও ২১৮টি অস্থায়ী ভোটকক্ষ।

জেলায় মোট ভোটারের সংখ্যা ১২ লাখ ১ হাজার ৪৭৩ জন। এর মধ্যে ৬ লাখ ৬ হাজার ৯০৭ জন পুরুষ, ৫ লাখ ৯৪ হাজার ৫৫৯ জন নারী ও ৭ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন। গত নির্বাচনের তুলনায় এবার ভোটার বেড়েছে ৫৮ হাজার ৫৫০ জন।

ঠাকুরগাঁও-১ আসনে ১৮৫টি কেন্দ্রে ২২টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ভোটগ্রহণ চলছে। এখানে মোট ভোটার ৫ লাখ ৪ হাজার ৮৩৮ জন। এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের মো. দেলাওয়ার হোসেন ও ইসলামী আন্দোলনের ডা. হাফেজ মো. খাদেমুল ইসলাম।

ঠাকুরগাঁও-২ আসনে রয়েছে ১৬টি ইউনিয়ন। ১০৪টি কেন্দ্রে এখানকার ভোটগ্রহণ চলছে। এই আসনে মোট ভোটার ৩ লাখ ৩৬ হাজার ১৭৭ জন। এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৭ জন প্রার্থী।

অন্যদিকে, ঠাকুরগাঁও-৩ আসনে ১৬টি ইউনিয়ন ও ২টি পৌরসভায় ১২৮টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। এখানে মোট ভোটার ৩ লাখ ৬০ হাজার ৪৫৮ জন। এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১০ জন প্রার্থী, যার মধ্যে একজন নারী ও স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।

শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে জেলা প্রশাসন ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। দায়িত্ব পালন করছেন ৯ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ২২ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। মাঠে রয়েছে ১ হাজার ২৫০ জন পুলিশ সদস্য, ১১ প্লাটুন সেনাবাহিনী, ৩২ প্লাটুন বিজিবি, ৩ প্লাটুন র‍্যাব ও ৬ হাজারেরও বেশি আনসার সদস্য। প্রতিটি কেন্দ্রে রয়েছে সিসিটিভি ও বডি-ওর্ন ক্যামেরা।

জেলা প্রশাসক (ডিসি) ও রিটার্নিং কর্মকর্তা ইসরাত ফারজানা জানান, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন বাস্তবায়নে প্রশাসন বদ্ধপরিকর। আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে। আমরা আশা করছি, সবার অংশগ্রহণে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষ হবে।

মন্তব্য (০)





image

শেষ মুহূর্তে থামল দুই বাল্যবিয়ে, প্রশাসনের অভিযানে বদলে গ...

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে একই দিনে দুই কিশোরীর...

image

ফরিদপুরে স্কুলছাত্রীকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলায় বসতঘরের জানালা ...

image

মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই, প্রধান আস...

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জ সদর উপজেলার কালীগঙ্গা ...

image

আত্মগোপনে থেকে টানা ১৫ মাস বেতন তুললেন মাদরাসা সুপার

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় এক মাদরাস...

image

শীতলক্ষ্যায় গোসলে নেমে দুই মাদ্রাসা শিশুর মৃত্যু

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে শীতলক্ষ্যা নদীতে গোস...

  • company_logo