• সমগ্র বাংলা

শান্তিপূর্ণ পরিবেশে গোপালপুরে ভোট অনুষ্ঠিত হচ্ছে

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে ভোট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৭৭টি কেন্দ্রে উল্লেখযোগ্য পরিমাণ ভোটার উপস্থিত হয়েছেন, নারী ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

বৃহস্পতিবার সকাল ৮টায় নলিন আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ভাইস-চেয়ারম্যান এডভোকেট আব্দুস সালাম পিন্টু। বেলা ৯টায় দক্ষিণ পাথালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা হুমায়ূন কবির।

সকাল ৭টা ৩০ মিনিটে ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে বিকাল ৪টা ৩০ মিনিট পর্যন্ত।

ভোটাররা বলেন, দীর্ঘদিন পর শান্তিপূর্ণ ভোট দেখে ভালো লাগছে। আমরা স্বাধীনভাবে ভোট দিতে পারছি।

মাওলানা হুমায়ূন বলেন, উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হচ্ছে। প্রশাসন যদি নিরপেক্ষ নির্বাচন করে, জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। কোথাও কোথাও এজেন্টদের বের করে দেওয়ার খবর পেয়েছি। প্রশাসনের ভাইয়েরা যদি সঠিকভাবে দায়িত্ব পালন করেন, আমি বিশ্বাস করি বিজয়ী হবো।

আব্দুস সালাম পিন্টু বলেন, এটা অন্যরকম অনুভূতি, যা ভাষায় প্রকাশ করা যাবে না। ১৭ বছর জেলে ছিলাম, ভোট হয়েছে কি হয় নাই জানি না। আজকে মানুষ সুন্দর ও সুষ্ঠু পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করে যাচ্ছে। ভোটকেন্দ্রে লাইন দেখে খুব ভালো লাগলো। আমি মনে করি, যত বেলা বাড়বে তত ভোটার উপস্থিতি বাড়বে। দীর্ঘদিন মানুষ ভোট দিতে পারেনি, এখন ভোট দিতে পারছে। আমি আশাবাদী, মানুষ আমাকেই ভোট দেবে।

নলিন আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রিজাইডিং অফিসার ডা. গোলাম মোর্শেদ জানান, প্রথম ঘন্টায় প্রায় ৬০০ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। ভোটার উপস্থিতি দেখে ভালো লাগছে।

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo