• সমগ্র বাংলা

ঠাকুরগাঁও হঠাৎ পাড়ায় মমিনুলের বাড়ি পুড়ে ছাই।

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর পৌর হঠাৎপাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মমিনুল হকের বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। এতে পরিবারের সদস্যরা অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেও ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে।

স্থানীয়রা জানান, আজ (১০) তারিখ দুপুবেলায় হঠাৎ করে মমিনুলের বাড়িতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পুরো ঘরে। আশপাশের লোকজন আগুন নেভানোর চেষ্টা করলেও ততক্ষণে ঘরের আসবাবপত্র, নগদ টাকা, গুরুত্বপূর্ণ কাগজপত্র ও অন্যান্য মালামাল পুড়ে যায়। অপর দিকে মমিনুল ও তার পরিবার দাওয়াত খেতে যায়। এলাকা বাসি দৌড়ে এসে পরে আগুন নিভানোর জন্য। 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, কেউ বদমাসি করে সিগারেট আগুন ফেলে দেন খরির ঘরে। অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারটি চরম মানবেতর জীবনযাপন করছে। এলাকাবাসী বলেন প্রায় ১০ লাখ ক্ষয় ক্ষতি হয়েছেন। তাদের ৩ টি বড় বড় গরু ছিল সে তিন টি গরু পুরে ছাই। বর্তমানে গরুর তিনটির দাম ৯ লাখ টাকা এবং দুটি ঘরের জিনিস পত্র চাল ডাল সহ অনেক ক্ষতি হয়। সব মিলিয়ে ১০ লক্ষ টাকা।

স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কাছে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য সহযোগিতার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এ বিষয়ে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তারা জানান, আগুন লাগার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo