• সমগ্র বাংলা

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণা চালানোর অভিযোগে পাবনায় জামায়াত কর্মীকে জরিমানা

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

পাবনা প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়ায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণা চালানোর অভিযোগে জামায়াত ইসলামের কর্মী বরাত হোসেনকে (২২) ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান উপজেলার সদর ইউনিয়নের চরভাঙ্গুড়া গ্রামে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। বরাত হোসেন ওই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নির্বাচন কমিশনের বিধিমোতাবেক মঙ্গলবার সকাল সাড়ে সাতটা থেকে সব রকম নির্বাচনী প্রচারণা বন্ধ থাকবে।

কিন্তু এই নিষেধ অমান্য করে বরাত হোসেন এদিন সকাল ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের চরভাঙ্গুড়া গ্রামে জামায়াত ইসলামের প্রচারণা চালাচ্ছিলেন। প্রচারণার সময় তিনি প্রার্থীর ছবি ও মার্কাসহ ভোটার নম্বরের তালিকা ভোটারদের বাড়িতে বাড়িতে পৌঁছে দিচ্ছিলেন। প্রচারণার বিষয়ে স্থানীয় বাসিন্দারা প্রশাসনকে খবর দেয়। পরে প্রশাসন গিয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে জরিমানা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বলেন, ‘প্রার্থীর ছবি, মার্কা ও নাম সংবলিত ভোটার স্লিপসহ নির্ধারিত সময়ের পরেও প্রচারণা চালানোয় জাতীয় সংসদ নির্বাচন আচরণবিধিমালা ২০২৫-এর ৮ (খ) ধারা লঙ্ঘনের অভিযোগে ২৭ (ক) ধারায় বরাত হোসেনকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।’

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo