• সমগ্র বাংলা

প্রচারণার শেষ দিনে ধানের শীষের প্রার্থীর চমক

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রচারণার শেষ দিনে ব্যাপক জনসমাগম ও উৎসবমুখর পরিবেশে ধানের শীষ প্রতীককে বিজয়ের লক্ষ্যে এক বিশাল নির্বাচনী গণসংযোগ ও সভা অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দিনব্যাপী সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া, জামপুর ও সাদিপুর ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার এলাকায় এই নির্বাচনী গণসংযোগ পরিচালিত হয়। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন। প্রচারণাকালে পুরো এলাকা ধানের শীষ প্রতীকের স্লোগানে মুখরিত হয়ে ওঠে।

গণসংযোগ চলাকালে আজহারুল ইসলাম মান্নান বলেন, এই নির্বাচন সাধারণ মানুষের অধিকার ও ভোটের মর্যাদা ফিরিয়ে আনার নির্বাচন। ধানের শীষে ভোট দিয়ে জনগণ গণতন্ত্র, ন্যায়বিচার ও শান্তির পক্ষে রায় দেবে।

তিনি আরও বলেন, নির্বাচিত হলে সোনারগাঁয়ের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, মাদক ও চাঁদাবাজি নির্মূল এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই হবে তার প্রধান লক্ষ্য।

প্রচারণায় স্থানীয় নেতাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। এ সময় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।

স্থানীয় ভোটাররা জানান, দীর্ঘদিন ধরে তারা উন্নয়ন ও সুশাসনের প্রত্যাশা করছেন। শেষ দিনের এই গণসংযোগ তাদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।

নির্বাচনী প্রচারণার শেষ দিনে ধানের শীষের এই বিশাল শোডাউনকে সোনারগাঁয়ে বিএনপির শক্ত অবস্থানের বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo