• সমগ্র বাংলা

গোপালপুরে মারকাজুল কুরআন মাদ্রাসায় হাফেজ ও হাফেজা৩৩জন শিক্ষার্থীদের পাগড়ি ও হিজাব বিতরণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের গোপালপুরে সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মারকাজুল কুরআন মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা আবু বকর সিদ্দিক, মারকাজুল কুরআন মাদ্রাসার উদ্যোগে (৮ ফেব্রুয়ারি) রবিবার সন্ধ্যায় মাদ্রাসা প্রাঙ্গণে ২৮ জন হাফেজ ছাত্রকে বরকতি পাগড়ি এবং ৫ জন হাফেজা ছাত্রীকে হিজাব প্রদান ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে পাগড়ি প্রদান, নসিয়ত ও দোয়া পরিচালনা করেন পীরে কামেল হাফেজ হযরত মাওলানা শামসুজ্জামান খান,

এছাড়া দোয়ার প্রস্তুতি ও পরামর্শ প্রদান করেন আসাদুজ্জামান মাদরাসা প্রিন্সিপাল হাফেজ হযরত মাওলানা মাহফুজুর রহমান।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সাবেক উপমন্ত্রী এ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু, প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র মোঃ খন্দকার জাহাঙ্গীর আলম (রুবেল)বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন:পৌর বিএনপির সভাপতি মোঃ খালিদ হাসান (উত্থান), উপজেলা বিএনপি সহ-সভাপতি মোঃ আবু ঈসা মুনিম, উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম তালুকদার (লেলিন), উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. দুলাল হোসেন (রাবন)

ছাত্রদল সভাপতি মোঃ রোমান আহম্মেদ বিশিষ্ট ব্যবসায়ী ও গুহাটা মসজিদের সাধারণ সম্পাদক মোঃ হায়দার আলী,অনুষ্ঠানটি পরিচালনা করেন গোহাটা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি নাজির সিদ্দিকী সাহেব (দা.বা)

দোয়া মাহফিলে শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্য, ধর্মীয় অনুশাসন ও দেশের কল্যাণ কামনা করা হয়। অনুষ্ঠানে এলাকাবাসী, অভিভাবক ও ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।

 

মন্তব্য (০)





image

সাটু‌রিয়ায় শিশু শিক্ষার্থী‌কে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক...

১

মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বরাইদ সরকারি প্রাথমিক...

image

মেলান্দহে দুই ইটভাটাকে ৪ লাখ টাকা জরিমানা

২

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহ উপজেলায় অবৈধ কার্যক...

image

পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ

৩

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নে বিক্ষ...

image

কিশোর অপরাধ ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে সবাই একসঙ্গে কাজ কর...

৪

জামালপুর প্রতিনিধি : সম্প্রতি কিশোর অপরাধ, ইভটিজিং ও মাদকের ...

image

পাবনায় আধিপত্য বিস্তারের জেরে দুই পক্ষের গোলাগুলি; গুলিবি...

৫

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে আধিপত্য বিস্তারের জেরে দু...

  • company_logo