• সমগ্র বাংলা

সিজন ভালা ধান লাগায়া দেও”: ঈশ্বরগঞ্জে অভিনব স্লোগানে মাজেদ বাবুর পক্ষে ধানের শীষের প্রচার*

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : “সিজন ভালা, ধান লাগায়া দেও। ফলন হবে বাম্পার, উন্নয়নে বাবু ভাইকে দরকার”—এমন ব্যতিক্রমী ও লোকজ স্লোগানে মুখর হয়ে ওঠে ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ মাঠ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের পক্ষে অভিনভ প্রচারণায় অংশ নেন বিএনপির স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা।

রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত বিশাল জনসভায় এক ভিন্নধর্মী দৃশ্য দেখা যায়। ভ্যানে তৈরি প্রতীকী জমিতে ধানের চারা রোপণ করে স্লোগান দিতে দেখা যায় কর্মী-সহ সমর্থকদের।

“লাগারে লাগা, ধান লাগা। বাবু ভাই জিন্দাবাদ, তারেক জিয়ার সালাম নিন, ধানের শীষে ভোট দিন”—এমন হর্ষধ্বনিতে জনসভা প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে।

জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও উপজেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু।

উপজেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার আব্দুল মজিদের সভাপতিত্বে এবং সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনির সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন—উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ.কে.এম হারুন অর রশিদ, আতিকুর রাজ্জাক ভূঁইয়া হীরা, মো. আহসান পারভেজ, অ্যাডভোকেট শাহজাহান সাজু, শাহজাহান জয়পুরী ও সাইফুল ইসলাম চকদার ঝুলন।

এছাড়াও বক্তব্য রাখেন পৌর বিএনপির আহ্বায়ক সায়েদুল হক, সদস্য সচিব মো. নূরে আলম জিকু, যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী টিপু, মেহেদী হাসান রুবেল, মো. জহিরুল ইসলাম সুজন, মো. হায়দার আলীসহ উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি, ছাত্রদল, যুবদল এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

জনসভায় বক্তারা বলেন, ধানের শীষ হচ্ছে দেশের উন্নয়ন, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রতীক। তাঁরা সকলকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে কাজ করার আহ্বান জানান।

এদিকে ময়মনসিংহ-৮ আসনে ধানের শীষ প্রতীকের পক্ষে ব্যাপক জনসমর্থন লক্ষ্য করা গেছে। উপজেলার বিভিন্ন এলাকা, চায়ের দোকান ও হাট-বাজারসহ জনসমাগমস্থলে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু।

সাধারণ ভোটাররা জানান, দীর্ঘ সময় ধরে ঈশ্বরগঞ্জবাসীর সুখ-দুঃখে পাশে থেকে মানুষের আস্থা অর্জন করেছেন মাজেদ বাবু। সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকার মাধ্যমে তিনি সাধারণ মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। ফলে তাঁকে ঘিরে ইতিবাচক আলোচনা দিন দিন বাড়ছে।

স্থানীয় ব্যবসায়ী, শ্রমজীবী মানুষ ও যুবসমাজের প্রতিনিধিরাও ধানের শীষের প্রতি তাঁদের সমর্থনের কথা ব্যক্ত করেন। তাঁদের মতে, সৎ নেতৃত্ব ও এলাকার উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে মাজেদ বাবুর বিকল্প নেই।

সার্বিকভাবে, ময়মনসিংহ-৮ আসনে ধানের শীষের পক্ষে এই ক্রমবর্ধমান গণজোয়ার আসন্ন নির্বাচনে বড় ধরনের প্রভাব ফেলবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

 

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo