• সমগ্র বাংলা

ফরিদপুরের আলিপুরে যৌথ বাহিনীর অভিযান: পিস্তল ও ইয়াবাসহ আটক ১

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি :ফরিদপুর সদর উপজেলার আলিপুর এলাকায় সেনাবাহিনী ও পুলিশের এক বিশেষ যৌথ অভিযানে অস্ত্র ও মাদকসহ শুভ মোল্লা (৩০) নামে এক দুষ্কৃতিকারীকে আটক করা হয়েছে। রোববার  বিকেলে পরিচালিত এই অভিযানে একটি বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, আলিপুর এলাকায় এক মাদক ব্যবসায়ী অস্ত্রসহ অবস্থান করছেন। তথ্যের সত্যতা যাচাই করে ফরিদপুর আর্মি ক্যাম্পের নেতৃত্বে ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন এবং স্থানীয় পুলিশ বিকেল ৪টার দিকে যৌথ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে শুভ মোল্লাকে হাতেনাতে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে নিম্নলিখিত সরঞ্জামগুলো উদ্ধার করা হয়েছে:

অস্ত্র: ০১টি ৭.৬৫ মি.মি. পিস্তল এবং ০১টি ম্যাগাজিন।

গোলাবারুদ: ০২ রাউন্ড তাজা গুলি এবং ০১টি খালি খোসা।মাদক: ৫৪ পিস ইয়াবা ট্যাবলেট।

আটককৃত আসামি এবং উদ্ধারকৃত আলামতগুলো ইতোমধ্যে ফরিদপুর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে অস্ত্র ও মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

সেনা সূত্র জানিয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক মাদক, চাঁদাবাজি এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতি গ্রহণ করা হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অপরাধীদের দমনে সঠিক তথ্য দিয়ে বাহিনীকে সহায়তা করার জন্য সাধারণ নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo