• সমগ্র বাংলা

ঈশ্বরগঞ্জে সম্প্রীতির পদচারণা ও লিফলেট বিতরণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সহিংসতামুক্ত, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সম্প্রীতির পদচারণা ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন, সু-শাসনের জন্য নাগরিক (সুজন), পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) ও ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াই পিএফজি) এর উদ্যোগে রবিবার উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন খাদ্য মন্ত্রণালয়ের উপসচিব আরিফুল ইসলাম।

উদ্বোধনী বক্তব্যে উপসচিব আরিফুল ইসলাম বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সহিংসতা পরিহার এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখা অত্যন্ত জরুরি। ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে জনগণের সচেতনতা বৃদ্ধি পেলেই গণতন্ত্র শক্তিশালী হবে।

এ সময় সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রহমান বলেন, নির্বাচনকে ঘিরে গুজব, উত্তেজনা ও সহিংসতা থেকে বিরত থাকতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। প্রশাসনের পাশাপাশি জনগণের সহযোগিতাই পারে একটি শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন বিশ্বাস, উপজেলা সুজন সভাপতি ও পিএফজি কো-অর্ডিনেটর সাইফুল ইসলাম তালুকদার, সুজন সম্পাদক নীলকণ্ঠ আইচ মজুমদার, পিএফজির আঞ্চলিক সমন্বয়কারী মোহাম্মদ আখতারুজ্জামান, পিএফজি অ্যাম্বাসেডর মমতা বেগম, সদস্য হাবিবুর রহমান শাহীন, উবায়দুল্লাহ রুমি, হাবিবুর রহমান হাবিব, ওয়াই পিএফজি সদস্য ইসতিয়াক আহমেদ ইসহাক, তানভীর আহমেদ, শামীম মিয়া সহ সংশ্লিষ্ট সংগঠনের নেতৃবৃন্দ।

পদচারণাকালে অংশগ্রহণকারীরা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও জনসমাগমস্থলে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন।##

মন্তব্য (০)





image

শেষ মুহূর্তে থামল দুই বাল্যবিয়ে, প্রশাসনের অভিযানে বদলে গ...

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে একই দিনে দুই কিশোরীর...

image

ফরিদপুরে স্কুলছাত্রীকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলায় বসতঘরের জানালা ...

image

মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই, প্রধান আস...

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জ সদর উপজেলার কালীগঙ্গা ...

image

আত্মগোপনে থেকে টানা ১৫ মাস বেতন তুললেন মাদরাসা সুপার

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় এক মাদরাস...

image

শীতলক্ষ্যায় গোসলে নেমে দুই মাদ্রাসা শিশুর মৃত্যু

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে শীতলক্ষ্যা নদীতে গোস...

  • company_logo