• সমগ্র বাংলা

১২ ফেব্রুয়ারী উখিয়া-টেকনাফে নিরব ব্যালট বিপ্লব ঘটাবে নিরীহ জনতা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কক্সবাজার প্রতিনিধি :কক্সবাজার-৪ (উখিয়া–টেকনাফ) সংসদীয় আসনের নির্বাচনী রাজনীতিতে নতুন গতি সঞ্চার করেছে মরিচ্যা ও সোনার পাড়ায় অনুষ্ঠিত পৃথক দাঁড়িপাল্লা প্রতীকের পথসভা। শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে এই দুটি পথসভা জনসমুদ্রে পরিণত হয়। সভা থেকে চাঁদাবাজ ও সন্ত্রাসী রাজনীতির বিরুদ্ধে প্রকাশ্যে বয়কটের ঘোষণা দেন সাধারণ ভোটাররা-জেলা জামায়েতের আমীর ও সংসদ সদস্য পদপ্রার্থী আনোয়ারীর বিজয় নিশ্চিত হবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

মরিচ্যা ও সোনার পাড়ায় আয়োজিত পৃথক পথসভাগুলোতে সকাল থেকে আশপাশের গ্রাম ও এলাকা থেকে মিছিল নিয়ে মানুষের ঢল নামে। নারী-পুরুষ, যুবক, শ্রমজীবী মানুষ ও প্রবীণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। চাঁদাবাজদের বয়কট করো, দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দাও, আনোয়ারীর বিজয় নিশ্চিত—এমন স্লোগানে মুখরিত হয়ে উঠে সভাস্থল।

সভায় বক্তারা বলেন, উখিয়া–টেকনাফ দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, দখলদারিত্ব ও ভয়ভীতির রাজনীতিতে অতিষ্ঠ। সাধারণ মানুষের কষ্টার্জিত অর্থ লুট করে একটি স্বার্থান্বেষী মহল রাজনীতি করছে, যা থেকে মুক্তি পেতে এবার ভোটের মাধ্যমে রায় দেওয়ার সময় এসেছে। তারা স্পষ্টভাবে ঘোষণা দেন, চাঁদাবাজদের সঙ্গে কোনো আপস নয়-বয়কটই হবে একমাত্র পথ।

জেলা জমায়েতের আমীর ও কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আনোয়ারী তাঁর বক্তব্যে বলেন, মরিচ্যা ও সোনার পাড়ার এই জনসমুদ্র প্রমাণ করে দিয়েছে—মানুষ আর অন্যায় মেনে নেবে না। আমি এমপি হতে চাই জনগণের কণ্ঠস্বর হয়ে সংসদে কথা বলার জন্য। উখিয়া–টেকনাফকে চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত করাই আমার অঙ্গীকার।

তিনি আরও বলেন, নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, সীমান্ত নিরাপত্তা ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখবেন। ন্যায়ভিত্তিক ও জনকল্যাণমূলক রাজনীতি প্রতিষ্ঠার প্রতিশ্রুতিও দেন তিনি।

পথসভায় অংশ নেওয়া একাধিক ভোটার জানান, তারা দীর্ঘদিন ধরে অবিচার ও হয়রানির শিকার। মরিচ্যার এক স্থানীয় বাসিন্দা বলেন, আমরা শান্তিতে থাকতে চাই। যারা চাঁদা ছাড়া কিছু বোঝে না, তাদের আর ভোট দেব না। আনোয়ারীর দিকেই আমাদের আস্থা।

সোনার পাড়ার এক তরুণ ভোটার বলেন, এই নির্বাচন আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে। তাই আমরা দাঁড়িপাল্লা প্রতীকেই ভোট দেব।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মরিচ্যা ও সোনার পাড়ার পৃথক এই দুটি পথসভা কক্সবাজার-৪ আসনের নির্বাচনী সমীকরণে গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে। মাঠপর্যায়ে জনসমর্থন ও ভোটারদের প্রকাশ্য অবস্থান ইঙ্গিত দিচ্ছে-এই আসনে সংসদ সদস্য পদপ্রার্থী আনোয়ারীর বিজয়ের সম্ভাবনা ক্রমেই জোরালো হচ্ছে।

উখিয়া–টেকনাফের রাজনীতিতে এখন একটাই আলোচনা-পরিবর্তন। আর সেই পরিবর্তনের নেতৃত্ব দিতেই এগিয়ে চলেছেন আনোয়ারী, এমনটাই বলছেন সাধারণ ভোটাররা।

পথসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পালংখালী ইউনিয়ন পরিষদের আলোচিত চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী, জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল ফজল, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা নুরুল হক, উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম, এনসিপি কক্সবাজার জেলা শাখার দপ্তর সম্পাদক মোহাম্মদ হোসাইন, ছাত্র আন্দোলনে অন্যতম ভুমিকা পালনকারী নারী নেত্রী জিনিয়া শারমিন রিয়া, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সাইফুল ইসলামসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, উখিয়া–টেকনাফের মানুষ আর চাঁদাবাজি ও অনিয়মের রাজনীতি চায় না। তারা সংসদ সদস্য পদপ্রার্থী আনোয়ারীর নেতৃত্বে একটি ন্যায়ভিত্তিক, শান্তিপূর্ণ ও জনকল্যাণমূলক রাজনীতি প্রতিষ্ঠার আহ্বান জানান।

মন্তব্য (০)





image

শেষ মুহূর্তে থামল দুই বাল্যবিয়ে, প্রশাসনের অভিযানে বদলে গ...

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে একই দিনে দুই কিশোরীর...

image

ফরিদপুরে স্কুলছাত্রীকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলায় বসতঘরের জানালা ...

image

মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই, প্রধান আস...

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জ সদর উপজেলার কালীগঙ্গা ...

image

আত্মগোপনে থেকে টানা ১৫ মাস বেতন তুললেন মাদরাসা সুপার

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় এক মাদরাস...

image

শীতলক্ষ্যায় গোসলে নেমে দুই মাদ্রাসা শিশুর মৃত্যু

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে শীতলক্ষ্যা নদীতে গোস...

  • company_logo