• সমগ্র বাংলা

আধুনিক ও টেকসই উন্নত নীলফামারী গড়তে জামায়াত প্রার্থীর ইশতেহার ঘোষণা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নীলফামারী প্রতিনিধি : আধুনিক টেকসই, সমৃদ্ধ ও উন্নত নীলফামারী গড়তে ইশতেহার ঘোষণা করেছেন নীলফামারী-০২(সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এ্যাডভোকেট আলফারুক আব্দুল লতিফ। 

শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে জেলা শহরের মড়াল সংঘ মেড়স্থ প্রার্থীর প্রধান নির্বাচনী কার্যালয়ে লিখিত এই ইশতেহার গণমাধ্যম কর্মীড়ের পড়ে শোনান তিনি। 

শহর জামায়াতের আমীর অধ্যাপক আনোয়ারুল ইসলাম ও সেক্রেটারী এ্যাডভোকেট আনিসুর রহমান আজাদ, সদর উপজেলা আমীর আবু হানিফা শাহ, জেলা এনসিপি সভাপতি আব্দুল মজিদ উপস্থিত ছিলেন এ সময়। 

শহর জামায়াতের সহ-সেক্রেটারী ও প্রার্থীর নির্বাচনী উইংয়ের সমন্বয়ক এ্যাডভোকেট মামুনুর রশিদ পাটোয়ারী অনুষ্ঠান সঞ্চালনা করেন।

ইশতেহারে দুর্নীতিমুক্ত প্রশাসন, অবকাঠামো নির্মাণ, সু-চিকিৎসা নিশ্চিত, শিক্ষা প্রশিক্ষণ ও কর্মসংস্থান, সমানাধিকারসহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের প্রতিশ্রুতি দেয়া হয়। 

এ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ বলেন, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে গণমাধ্যমের স্বাধীনতা, অবাধ তথ্য প্রবাহ, স্বাধীন দায়িত্বশীল গণমাধ্যমের নিশ্চয়তা ও পৃষ্ঠপোষকতার মাধ্যমে স্থানীয় গণমাধ্যম তৈরিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। 

প্রশাসন নিরপেক্ষ নয় মন্তব্য করে জামায়াত প্রার্থী ফারুক বলেন, প্রতিদ্বন্ধি অপর দলের প্রার্থীর বিরুদ্ধে নানা অভিযোগ দেয়া হলেও কোন ব্যবস্থা নেয়া হয়নি। 

এমনকি নির্বাচনী আচরণ বিধি মানা হচ্ছে না বলেও অভিযোগ তোলা হয়।

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo