• সমগ্র বাংলা

মাগুরায় উত্তপ্ত পরিস্থিতি, জুলাই আন্দোলনের হত্যা মামলার আসামি রুহুল মল্লিককে উদ্ধার করল পুলিশ

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

মাগুরা প্রতিনিধি :জুলাই আন্দোলনে শহীদ মেহেদী হাসান রাব্বী হত্যা মামলার এজাহারভুক্ত আসামিকে কেন্দ্র করে মাগুরার পারনান্দুয়ালী শান্তিপাড়া এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। উত্তেজিত জনতার মারপিট ও অগ্নিসংযোগের মধ্যেই অভিযুক্ত আসামি মোঃ রুহুল মল্লিক (৪০)-কে উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি ২০২৬) বিকালে মাগুরা সদর থানায় দায়েরকৃত ওই হত্যা মামলার তদন্তের অংশ হিসেবে অভিযান চালানো হয়। মামলার বাদী মোঃ ইউনুস আলীর কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তদন্তকারী কর্মকর্তা এসআই কাজী এহসানুল হক জানতে পারেন, মামলার ৪ নম্বর এজাহারনামীয় আসামি রুহুল মল্লিক তার মামা শ্বশুর শুকুর মিয়ার বাড়িতে আত্মগোপনে রয়েছেন।

এ তথ্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে সিসিআইসি মাগুরা, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এবং মাগুরা সদর থানার দিবাকালীন ইমার্জেন্সি টহল টিমের সমন্বয়ে একটি যৌথ টিম ঘটনাস্থলে রওনা হয়।

বিকাল আনুমানিক সাড়ে চারটায় পুলিশ শান্তিপাড়া এলাকায় পৌঁছে দেখতে পায়, ক্ষুব্ধ জনতা শুকুর মিয়ার বসতবাড়িতে প্রবেশ করে অভিযুক্ত আসামিকে মারধর করছে এবং বাড়িতে আগুন ধরিয়ে দিচ্ছে। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতে পুলিশ আসামিকে জনতার হাত থেকে রক্ষা করতে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে।

পরবর্তীতে থানা পুলিশ, ডিবি ও পুলিশ লাইন্স থেকে অতিরিক্ত পুলিশ সদস্য ঘটনাস্থলে যোগ দিলে বিকাল ৫টা ১০ মিনিটে রুহুল মল্লিককে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়। আহত অবস্থায় তাকে পুলিশি নিরাপত্তায় মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, তার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল।

পুলিশ জানায়, উদ্ধারকৃত রুহুল মল্লিক মৃত ওলিয়ার মল্লিকের ছেলে এবং তার বাড়ি মাগুরা সদর উপজেলার বরুনাতল গ্রামে। রাজনৈতিকভাবে তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মাগুরা জেলা শাখার সাবেক সহ-সভাপতি ছিলেন। বর্তমানে তিনি আওয়ামী লীগের কর্মী হিসেবে পরিচিত।

পুলিশ সূত্র আরও জানায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে সংঘটিত দুটি হত্যা মামলাসহ তার বিরুদ্ধে মোট ১২টি মামলায় এজাহারভুক্ত আসামি হিসেবে নাম রয়েছে।

ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য বিষয় খতিয়ে দেখা হচ্ছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo