• সমগ্র বাংলা

পাবনা-৩ আসনের ৮০ ভাগ ভোটার ধানের শীষের পক্ষে রয়েছে: কৃষিবিদ হাসান জাফির তুহিন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : পাবনা-৩ (চাটমোহর, ভাঙ্গুরা, ফরিদপুর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিন বলেছেন, এই এলাকায় নির্বাচনী পরিবেশ সুষ্ঠু ও শান্তিপূর্ণ রয়েছে। এই পরিবেশ ভোট গ্রহণের দিন পর্যন্ত বজায় রাখতে হবে। বিএনপি বৃহত্তর দল হিসেবে নির্বাচনী পরিবেশ বজায় রাখতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি অন্যান্য প্রার্থীদেরও নির্বাচনী আচরণবিধি মেনে প্রচার-প্রচারণায় অংশগ্রহণের আহ্বান জানান। চাটমোহর, ভাঙ্গুরা, ফরিদপুর উপজেলার ৮০ ভাগ ভোটার ধানের শীষের পক্ষে রয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে পাবনার চাটমোহরে পাবনা-৩ এলাকার (চাটমোহর, ভাঙ্গুরা ও ফরিদপুরে) কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। 

তুহিন বলেন, ফ্যাসিস্ট হাসিনার ১ লাখ মিথ্যা মামলায় বিএনপি'র ৬০ লাখ নেতাকর্মী আসামি হয়েছে। হাজার হাজার নেতাকর্মী গুম-খুন হয়েছে। ১৭ বছর আমাদের উপর জুলুম নির্যাতন চালানো হয়েছে। ২৪'র গণ অভ্যুত্থানে ২ হাজার প্রাণের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। মিথ্যা মামলায় বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী খালেদা জিয়াকে জেল দেয়া হয়েছে। তাকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হয়েছে। 

কৃষিবিদ তুহিন বলেন, বাংলাদেশের ইতিহাসে এবারের নির্বাচন অধিক গুরুত্বপূর্ণ। কারণ ১৯৭১ সালের পর দেশে ১২টি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কোনটি হয়েছে নিশি রাতে, কোনটা একতরফা আবার কোনটা দিনের ভোট রাতে হয়েছে। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি নির্বাচিত হলে চলনবিল নিয়ে মহাপরিকল্পনা গ্রহণ করা হবে। যেখানে কৃষির উন্নয়ন, নদীর উন্নয়ন, খাল খনন, যোগ্যতার ভিত্তিতে কর্মসংস্থান, রাস্তা-ঘাট নির্মাণ, কৃষকের উন্নয়ন, চলনবিলকে আলাদা হাব তৈরি করা হবে। যেখানে যা প্রয়োজন সকলের সাথে আলোচনা করে তা বাস্তবায়ন করা হবে। 

বিলচলন ইউনিয়নের বোথড় গ্রামে হাসান জাফির তুহিনের বাসভবনে মতবিনিময় অনুষ্ঠানে নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা (চাটমোহর), নূর মুজাহিদ স্বপন (ভাঙ্গুড়া), জহুরুল ইসলাম বকুল (ফরিদপুর), বিএনপি নেতা অধ্যক্ষ আব্দুর রহিম কালু, অধ্যক্ষ মাহমুদুল আলম, জাফর ইকবাল হিরোক, জিয়াউর রহমান জিয়া, মজিবর রহমান সহ বিএনপি'র নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

সাটু‌রিয়ায় শিশু শিক্ষার্থী‌কে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক...

১

মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বরাইদ সরকারি প্রাথমিক...

image

মেলান্দহে দুই ইটভাটাকে ৪ লাখ টাকা জরিমানা

২

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহ উপজেলায় অবৈধ কার্যক...

image

পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ

৩

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নে বিক্ষ...

image

কিশোর অপরাধ ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে সবাই একসঙ্গে কাজ কর...

৪

জামালপুর প্রতিনিধি : সম্প্রতি কিশোর অপরাধ, ইভটিজিং ও মাদকের ...

image

পাবনায় আধিপত্য বিস্তারের জেরে দুই পক্ষের গোলাগুলি; গুলিবি...

৫

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে আধিপত্য বিস্তারের জেরে দু...

  • company_logo