• সমগ্র বাংলা

গোপালপুরে সালাম পিন্টুর বিশাল নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:টাঙ্গাইলের গোপালপুরে ইউনিয়ন ভিত্তিক প্রচারণার অংশ হিসেবে ধোপাকান্দি ইউনিয়নে বিএনপির এক বিশাল নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে সাজানপুর হাইস্কুল মাঠে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী, মজলুম জননেতা আব্দুস সালাম পিন্টু।

ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মজিদ এর সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এহসানুল হক চৌধুরী ওপেল এর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউপি সম্পাদক হাফিজুর রহমান।

সমাবেশে বক্তব্য দেন পিন্টুর কন্যা ডা. সাফওয়াত বিনতে সালাম, উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, সাধারণ সম্পাদক কাজী লিয়াকত, পৌর বিএনপির সভাপতি খালিদ হাসান উথান, উপজেলা যুবদলের আহবায়ক সাইফুল ইসলাম লেলিন, পৌর যুবদলের আহবায়ক আব্দুল্লাহ আল মামুন, ইউপি সহ-সভাপতি হাফিজুর রহমান, সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, দেশের স্বাধীনতা ও জনগণের অধিকারের বিরোধিতাকারী একটি মহল নানা চক্রান্তে ক্ষমতায় ফিরতে চায়। তারা ভোটারদের উদ্দেশে বলেন, আসন্ন নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে এসব ষড়যন্ত্র ব্যর্থ করতে হবে।

ইউনিয়ন বিএনপি, উপজেলা বিএনপি, সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় বিএনপির জোটের অন্যান্য দলের অসংখ্য নেতা-কর্মী ও সাধারণ ভোটার সমাবেশে উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

দিনাজপুরের রুদ্রাণী সীমান্তে ৮৩ হাজার টাকা মূল্যের যৌন উত...

১

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের রুদ্রাণী সীমান্তে ৮৩ হাজ...

image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

২

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

৩

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৪

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৫

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

  • company_logo