• লিড নিউজ
  • প্রশাসন

৫ জেলা জজ বদলি

  • Lead News
  • প্রশাসন

ফাইল ছবি

নিউজ ডেস্ক : সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে পাঁচজন জেলা ও দায়রা জজ পদমর্যাদার বিচারককে বদলি করা হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপন অনুযায়ী, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার (বিচার) মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনকে মুন্সীগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

আপিল বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ হাসানুজ্জামানকে ঢাকা বিশেষ জজ আদালত-১–এর বিশেষ জজ হিসেবে বদলি করা হয়েছে।

হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার (বিচার) শরীফুল আলম ভূঁঞাকে মুন্সীগঞ্জ ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনালের বিচারক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

আইন ও বিচার বিভাগে সংযুক্ত কর্মকর্তা বেগম ফাইজুন্নেছাকে মুন্সীগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হিসেবে বদলি করা হয়েছে।

এছাড়া ঢাকা বিশেষ জজ আদালত-১–এর বিশেষ জজ মো. আবুল কাশেমকে ময়মনসিংহ শ্রম আদালতের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মোয়াজ্জেম হোসেন, হাসানুজ্জামান ও শরীফুল আলম সুপ্রিম কোর্ট নির্ধারিত তারিখে দায়িত্ব হস্তান্তর করবেন। অন্য কর্মকর্তারা ৪ ফেব্রুয়ারি বর্তমান দায়িত্ব বুঝিয়ে দিয়ে অবিলম্বে নতুন কর্মস্থলে যোগ দেবেন।

মন্তব্য (০)





image

‎চট্টগ্রামের পুলিশ সুপার হলেন ডিসি মাসুদ

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ...

image

১৭ উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

নিউজ ডেস্ক : বাংলাদেশ পুলিশে কর্মরত বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ উচ্চপদস্...

image

পদক পাচ্ছেন ১০৭ পুলিশ সদস্য, তালিকা প্রকাশ

নিউজ ডেস্কঃ আগামী ১০ মে শুরু হবে পুলিশ সপ্তাহ। চার দিনব্যাপী...

image

অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ১২ কর্মকর্তাকে একযোগে ...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি ও এসপি পদমর্যাদ...

image

‎দেশের বিভিন্ন স্থাপনায় হামলার হুমকির ‘ভিত্তি’ নেই: র‍্যাব ‎

নিউজ ডেস্কঃ সরকারিসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হাম...

  • company_logo