• সমগ্র বাংলা

শার্শায় পুতে রাখা বোমা বিস্ফোরণে তিন শ্রমিক আহত

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় পুতে রাখা বোমা বিস্ফোরণে আব্দুল কাদের (৪২), জাকির হোসেন (৪৫) ও আব্দুল কাদের (৪০) নামে তিন জন মাটিকাটা শ্রমিক আহত হয়েছে।

এর মধ্যে বারিকের ছেলে কাদের ও জাকির এর অবস্থা আশংকাজনক।

বুধবার সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার পুটখালী ইউনিয়নের বালুন্ডা গ্রামে এ ঘটনাটি ঘটে।

আহত কাদের বালুন্ডা গ্রামের নূরজাক সরদর এর ছেলে, জাকির আব্দুল রারিকের ছেলে, কাদের একই  গ্রামের সুলতান আউলিয়ার ছেলে।

প্রতাক্ষদর্শীরা জানান, সকালে উপজেলার বালুন্ডা গ্রামের ননী ঢালীর ছেলে প্রবাসী জাকির ঢালীর বাড়িতে কোদাল দিয়ে রাথরুমের সেফটি ট্যাংকের গর্ত খনন করছিলেন আহত তিন শ্রমিক।গর্তে আগে থেকে পুতে রাখা বোমায় কোদালের আঘাত লাগলে বিস্ফোরন ঘটে। এতে তিনজন শ্রমিকই আহত হন। এর মধ্যে জাকির ও কাদের নামে দু'শ্রমিক মারাত্মক আহত হলে স্থানীয়রা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আহতের অবস্থা আরো অবনতি হয়। পরে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার তাদের যশোর সদর হাসপাতালে রেফার্ড করেন।

নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফ হোসেন জানান, ঘটনা জানার সাথে সাথে তিনি সহ পুলিশের একটি টিম ঘটনাস্থল প্রদর্শন করেছেন। কারা এ বোমা ওখানে পুতে রেখেছিলো তা খতিয়ে দেখতে পুলিশ কাজ শুরু করেছে। 

মন্তব্য (০)





image

দিনাজপুরের রুদ্রাণী সীমান্তে ৮৩ হাজার টাকা মূল্যের যৌন উত...

১

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের রুদ্রাণী সীমান্তে ৮৩ হাজ...

image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

২

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

৩

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৪

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৫

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

  • company_logo