• লিড নিউজ
  • জাতীয়

শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের জামায়াতে ইসলামীর বৈধ প্রার্থী নুরুজ্জামান বাদল মারা যাওয়ায় গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী উক্ত আসনের সংসদ নির্বাচন স্থগিত করা হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানিয়েছেন।

‎আইন অনুযায়ী নির্বাচনী বিধান গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), ১৯৭২-এর অনুচ্ছেদ ১৭-এর ১ উপ-ধারায় বলা হয়েছে, যদি মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা পার হওয়ার পর এবং ভোট গ্রহণের আগে কোনো বৈধভাবে মনোনীত প্রার্থী মৃত্যুবরণ করেন, তবে সংশ্লিষ্ট আসনের নির্বাচনী আইন অনুযায়ী, এ ক্ষেত্রে মৃত ব্যক্তিকে অবশ্যই নির্বাচন কমিশন কর্তৃক ‘বৈধ প্রার্থী’ হিসেবে স্বীকৃত হতে হবে।
‎
‎প্রার্থীর মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা একটি গণবিজ্ঞপ্তির মাধ্যমে ওই আসনের নির্বাচনী কার্যক্রম বাতিলের ঘোষণা দেবেন এবং পরবর্তী সময়ে কমিশন নতুন তফসিল ঘোষণা করবে।
‎
‎তবে আইনে কিছু বিশেষ ব্যতিক্রমও রয়েছে। যদি মৃত ব্যক্তি বৈধ প্রার্থী হিসেবে চূড়ান্ত হওয়ার আগেই মারা যান অথবা ওই আসনে একই দলের বিকল্প কোনো বৈধ প্রার্থী বিদ্যমান থাকে, তবে নির্বাচন স্থগিত করার প্রয়োজন পড়ে না।কার্যক্রম তাৎক্ষণিকভাবে বাতিল বা স্থগিত করতে হবে।
‎
‎এর আগে, মঙ্গলবার রাত ১০টার দিকে ওই আসনের জামায়াত প্রার্থী ও জেলা জামায়াতের সেক্রেটারি নুরুজ্জামান বাদল অসুস্থ হয়ে পড়লে শ্রীবরদী হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় চিকিৎসক। সেখানে নেয়ার পথেই মারা যান তিনি।
‎
‎পরিবার ও স্থানীয় জামায়াতের নেতাকর্মীরা জানান, বাদল দীর্ঘদিন ধরে কিডনিজনিত রোগে ভুগছিলেন। দুপুর আড়াইটায় শেরপুর পৌর ঈদগাহ মাঠে এবং বিকেল ৫টায় শ্রীবরদী সরকারি কলেজ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মন্তব্য (০)





image

‘স্বল্পোন্নত দেশ’ থেকে উত্তরণের অপেক্ষায় বাংলাদেশ : তারেক...

১

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ &lsqu...

image

বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমান

২

‎নিউজ ডেস্কঃ জাতিসংঘের বিশাল সাধারণ পরিষদ হল। সামনে সারি...

image

‎জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী

৩

‎নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার জাতিস...

image

‎শান্তিময় ও মানবিক বিশ্ব দেখতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ‎

৪

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্ব মানবতা ও শান্তি ...

image

সরকার জনগণের কাছে দেওয়া ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করছে: ত...

৫

‎নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, চলতি বছরে...

  • company_logo