• সমগ্র বাংলা

সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারী দগ্ধ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি আবাসিক ভবনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসময় ওই ভবনের ৪র্থ তলায় বসবাসরত এক অন্তঃসত্ত্বা নারী দগ্ধ হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

আজ (মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি) রাত ৮ টায় সিদ্ধিরগঞ্জের আদমজী এলাকায় বেপজার নিরাপত্তাকর্মীদের আবাসিক ভবনে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে আদমজী ইপিজেড ফায়ার ষ্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আহত নারীকে উদ্ধার করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়েছে। দগ্ধ ওই নারীর নাম জানাতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

এ বিষয়ে নারায়ণগঞ্জ ফায়ারসার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, আগুন লাগার খবর পেয়ে বেপজার নিরাপত্তাকর্মীদের আবাসিক আদমজী ফায়ার স্টেশনের দুটি ইউনিট প্রায় আধা ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

দগ্ধ ওই নারীকে উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়। গ্যাস লাইন লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে করে ওই ভবনের আনুমানিক ৪/৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলেও জানান এ কর্মকর্তা।

মন্তব্য (০)





image

দিনাজপুরের রুদ্রাণী সীমান্তে ৮৩ হাজার টাকা মূল্যের যৌন উত...

১

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের রুদ্রাণী সীমান্তে ৮৩ হাজ...

image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

২

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

৩

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৪

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৫

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

  • company_logo