• সমগ্র বাংলা

তথ্য গোপনের অভিযোগ, বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে জামায়াত প্রার্থী শাহাদাতুজ্জামানের প্রার্থীতা বাতিলের আবেদন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধি: বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী আবুল আজাদ মোহাম্মদ শাহাদুজ্জামানের মনোনয়ন বাতিলের আবেদন জানিয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
জানা যায়, স্বতন্ত্র প্রার্থী প্রার্থী মো. রেজাউল করিম তালু ৩ ফেব্রুয়ারী মঙ্গলবার এ অভিযোগ দাখিল করেন। অভিযোগে বলা হয়, জামায়াত প্রার্থী আবুল আজাদ মোহাম্মদ শাহাদুজ্জামান বর্তমানে দেউলী আলিম মাদরাসার সভাপতির দায়িত্ব পালন করছেন। কিন্তু তিনি ওই পদ থেকে পদত্যাগ করেননি এবং হলফনামায়ও বিষয়টি উল্লেখ করেননি বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, নির্বাচন কমিশনের পরিপত্র ৪ এর ধারা ২০ এর উপধারা (ঘ) অনুযায়ী কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের সভাপতি পদে থাকলে নির্বাচনী প্রচারণা শুরুর আগেই পদত্যাগ করতে হয়। কিন্তু সংশ্লিষ্ট প্রার্থী তা করেননি বলে দাবি করা হয়েছে।
এ প্রেক্ষিতে নির্বাচন কমিশনের বিধি লঙ্ঘন এবং তথ্য গোপনের অভিযোগ এনে সংশ্লিষ্ট প্রার্থীর মনোনয়নপত্র আইনগতভাবে বাতিলযোগ্য বলে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে মনোনয়ন বাতিলের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আবেদন জানানো হয়েছে।


এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী মোঃ রেজাউল করিম তালু বলেন, নির্বাচনী আইন লঙ্ঘন করায় আমি অভিযোগ দিয়েছি। এর যথাযথ ব্যবস্হা চাই। এ বিষয়ে জামায়াত প্রার্থীকে একাধিকবার ফোন দেয়া হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

মন্তব্য (০)





image

দিনাজপুরের রুদ্রাণী সীমান্তে ৮৩ হাজার টাকা মূল্যের যৌন উত...

১

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের রুদ্রাণী সীমান্তে ৮৩ হাজ...

image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

২

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

৩

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৪

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৫

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

  • company_logo