• সমগ্র বাংলা

পাবনা ৩ আসনে বিএনপি'র সকল নেতাকর্মীদের ঘোড়া মার্কা প্রতীকের নির্বাচনের আহবান জানিয়ে সংবাদ সম্মেলন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

 

পাবনা প্রতিনিধি : আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা ৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) অঞ্চলের বিএনপি ও এর অঙ্গ সংগঠনের সকল ত্যাগী নেতাকর্মীদের সাবেক সংসদ সদস্য ও সাবেক উপজেলা বিএনপির আহবায়ক কেএম আনোয়ারুল ইসলামের পক্ষে নির্বাচন করার আহ্বান জানিয়ে সোমবার (২ ফেব্রুয়ারি) বেলা বারোটার দিকে সংবাদ সম্মেলন করেছে চাটমোহর পৌর বিএনপির (বহিষ্কৃত) সদস্য সচিব তৌহিদুল ইসলাম তাজুল, উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ ফারুক হোসেন ও পৌর যুবদলের আহ্বায়ক তানভীর লিখন জুয়েল। 

সময় চাটমোহর উপজেলা ও পৌর যুবদল ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনটি চাটমোহর পাঠানপাড়াস্থ কেএম আনোয়ারুল ইসলামের বাসভবনে অনুষ্ঠিত হয়।

বক্তারা জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি'র মনোনীত ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন। তিনি পাবনা তিন এলাকার বাসিন্দা নন। একই সাথে তার দলের নির্বাচন পরিচালনা পরিষদে দলের সুবিধাবাদী নেতাকর্মী ও ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতৃবৃন্দরা অংশগ্রহণ করছেন। সেখানে দলের ত্যাগী নেতাদের কোন স্থান ও মূল্যায়ন নেই। ১৭ বছর ধরে যারা জুলুম নির্যাতন ত্যাগ সহ্য করেছেন তাদেরকে বাদ রেখে সুবিধাবাদী ও বহিরাগতদের দিয়ে বিএনপি পরিচালনা করা হচ্ছে। ফলে পাবনা তিন এলাকার বিএনপি'র কোন ভোট তিনি পাবেন না। একই সাথে অবমূল্যায়নের কারণে দল থেকে ত্যাগী নেতাদের একের পর এক বহিষ্কার করা হচ্ছে। ফলে নির্বাচন শেষ হতে হতে বিএনপিতে আর কোন নেতাও কর্মী অবশিষ্ট থাকবে না। 

বক্তারা আরও বলেন, ঘোড়া প্রতীককেই ধানের শীষ মনে করে ভোট প্রদান করে জয়ী করতে হবে। তাহলে পাবনা ৩ বিএনপি'র ঘাটি থাকবে। অন্যথায় এ অঞ্চলে রাজনীতিবিদদের দখলে চলে যাবেন। আর কোনদিন এই অঞ্চল থেকে কোন নেতা তৈরি হবে না। 

সংবাদ সম্মেলনে চাটমোহর উপজেলা ও পৌর বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। 

মন্তব্য (০)





image

দিনাজপুরের রুদ্রাণী সীমান্তে ৮৩ হাজার টাকা মূল্যের যৌন উত...

১

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের রুদ্রাণী সীমান্তে ৮৩ হাজ...

image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

২

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

৩

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৪

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৫

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

  • company_logo