• সমগ্র বাংলা

ঈশ্বরগঞ্জে বিএনপি নেতার মৃত্যু, উপজেলাজুড়ে শোকের ছায়া

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন খোকন (৫৭) ইন্তেকাল করেছেন। সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর একটার দিকে নির্বাচনী কাজে বাড়ি থেকে বের হওয়ার সময় ঈশ্বরগঞ্জ পৌরসভার দত্তপাড়া গ্রামের নিজ বাড়িতে হঠাৎ স্ট্রোক করে তিনি মৃত্যুবরণ করেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার পিতা মরহুম বাবর আলী। রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় থাকা আব্দুল্লাহ আল মামুন খোকন ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন। পরবর্তীতে তিনি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন।

উপজেলা বিএনপির আহ্বায়ক এবং ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) সংসদীয় আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আঠারবাড়ী ইউনিয়নে ধানের শীষের নির্বাচনী প্রচার কার্যক্রমের দায়িত্বপ্রাপ্ত ছিলেন আব্দুল্লাহ আল মামুন খোকন। তার মৃত্যু শুধু দলের জন্য নয়, ব্যক্তিগতভাবেও আমার জন্য এক অপূরণীয় ক্ষতি। এই শূন্যতা কখনও পূরণ হওয়ার নয়।

তিনি আরও বলেন, গত রোববার সকাল থেকে গভীর রাত পর্যন্ত তিনি আমার সঙ্গে থেকে নির্বাচনী কাজে ব্যস্ত ছিলেন। দলের প্রতি তার নিষ্ঠা ও ত্যাগ ছিল অনন্য। আমি ব্যক্তিগতভাবে এবং উপজেলা বিএনপির পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন শোকসন্তপ্ত পরিবারকে এই দুঃখ সহ্য করার শক্তি দান করেন।

এদিকে বিএনপি নেতা আব্দুল্লাহ আল মামুন খোকনের মৃত্যুর খবরে ঈশ্বরগঞ্জ উপজেলাজুড়ে শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে তার রাজনৈতিক সহকর্মী, দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা দত্তপাড়া গ্রামের মরহুমের বাড়িতে ভিড় জমান। শোকাহত স্বজন ও সহকর্মীদের অশ্রুসজল চোখে সেখানে এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়।

এদিকে মরহুম আব্দুল্লাহ আল মামুন খোকনের জানাজার নামাজ আজ সোমবার রাত ৯টা ঘটিকায় ঈশ্বরগঞ্জ বড় খেলার মাঠে অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

মন্তব্য (০)





image

দিনাজপুরের রুদ্রাণী সীমান্তে ৮৩ হাজার টাকা মূল্যের যৌন উত...

১

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের রুদ্রাণী সীমান্তে ৮৩ হাজ...

image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

২

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

৩

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৪

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৫

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

  • company_logo