• লিড নিউজ
  • জাতীয়

‎রোজায় নির্ধারিত দামে গরুর মাংসসহ দুধ, ডিম ও মুরগির মাংস বিক্রি করবে সরকার ‎

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ রোজায় সুলভ মূল্যে গরুর মাংসসহ দুধ, ডিম ও মুরগির মাংস বিক্রি করবে সরকার। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের রোববার (১ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত সভায় জানানো হয়, প্রতি কেজি গরুর মাংস ৬৫০ টাকা, মুরগির মাংস ২৫০ টাকা, প্রতি লিটার দুধ ৮০ টাকা এবং প্রতিটি ডিম ৮ টাকায় বিক্রি হবে।
‎
‎প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেন, এবারের রমজানে পণ্যের বিক্রির স্থান বাড়িয়ে মোট ৪৮টি স্থানে সুলভ মূল্যে পণ্য বিক্রি করা হবে। 
‎
‎প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ান জানান, রোজাদারদের ভোগান্তি কমাতে সরকারের এই উদ্যোগ নেওয়া হয়েছে এবং সরবরাহকারীদের সঙ্গে আলোচনার মাধ্যমে এ বছর বেশি সংখ্যক জায়গায় পণ্য বিক্রির ব্যবস্থা করা হবে।
‎
‎সরকারি এই উদ্যোগ রমজান মাসে সাধারণ মানুষের পণ্যের সহজলভ্যতা ও সাশ্রয় নিশ্চিত করার লক্ষ্যে নেওয়া হয়েছে।

মন্তব্য (০)





image

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন...

১

নিউজ ডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রী ও ত্রয়োদশ জাতীয় সংসদের স্...

image

খেজুর, মাল্টা ও আপেল আমদানিতে শুল্ক কমাল সরকার

২

নিউজ ডেস্কঃ আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে খেজুর আমদানি...

image

জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সাইবার নিরাপত্তা জোর...

৩

নিউজ ডেস্কঃ জাতীয় নিরাপত্তা ও রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্...

image

বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করব: এরদোগান

৪

নিউজ ডেস্কঃ জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলনের (কপ-৩১) ফা...

image

এবার গোপালগঞ্জের ডিসিকেও সরিয়ে নিল সরকার

৫

‎নিউজ ডেস্ক: গোপালগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মো. আরিফ-উজ-জামানকে প্রত্যাহ...

  • company_logo