• সমগ্র বাংলা

ফরিদপুর-২: শামা ওবায়েদের পক্ষে মাঠে নামল জমিয়তে উলামায়ে ইসলাম; বিশাল নির্বাচনী সমাবেশ ও মিছিল

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি :  ফরিদপুর আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসনে ধানের শীষের জোয়ার তুলতে ঐক্যবদ্ধ হয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। বিএনপির মনোনীত প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকুর সমর্থনে নগরকান্দা ও সালথা উপজেলা জমিয়তের উদ্যোগে বিশাল নির্বাচনী সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

 রবিবার বিকেলে নগরকান্দা উপজেলা সদর মডেল মসজিদের পাশে এই নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি মিছিল উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ধানের শীষের পক্ষে জনমত গঠন করে।

জোটের সমর্থনে প্রার্থিতা প্রত্যাহার সমাবেশের প্রধান আকর্ষণ ছিল ফরিদপুর-২ আসনে জমিয়ত মনোনীত প্রার্থী এবং জামিয়া ইসলামিয়া লালমাটিয়া মাদ্রাসার মুহাদ্দিস মুফতি মামুন আব্দুল্লাহ কাসেমী। তিনি ২০ দলীয় জোটের ঐক্য বজায় রাখতে এবং শামা ওবায়েদকে বিজয়ী করার লক্ষ্যে নিজের প্রার্থিতা প্রত্যাহার করে ধানের শীষের প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করেন। দেশবরেণ্য এই আলেম ও উস্তাদের এমন সিদ্ধান্তে স্থানীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে।

সমাবেশে বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং আলেম-উলামাদের মর্যাদা রক্ষায় ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই। শামা ওবায়েদ ইসলাম রিংকুর হাতকে শক্তিশালী করতে নগরকান্দা ও সালথার ঘরে ঘরে ধানের শীষের বার্তা পৌঁছে দেওয়ার শপথ নেন তারা।

মাওলানা লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা কামরুজ্জামান: মুহতামিম, ফরিদপুর শামসুল উলুম মাদ্রাসা, মুফতি মামুন আব্দুল্লাহ কাসেমী: কেন্দ্রীয় মুহাদ্দিস ও সাবেক জমিয়ত প্রার্থী, মাওলানা নিজামউদ্দিন: মুহতামিম, পুরুরা মাদ্রাসা, সালথা ও মাওলানা সাইফুর রহমান: যুগ্ম আহ্বায়ক, ফরিদপুর জেলা ওলামা দল।

এছাড়াও জমিয়ত, যুব জমিয়ত এবং ছাত্র জমিয়তের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী সমাবেশে অংশ নেন।

 

মন্তব্য (০)





image

দিনাজপুরের রুদ্রাণী সীমান্তে ৮৩ হাজার টাকা মূল্যের যৌন উত...

১

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের রুদ্রাণী সীমান্তে ৮৩ হাজ...

image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

২

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

৩

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৪

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৫

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

  • company_logo