• সমগ্র বাংলা

বরুড়ায় দুই ইটভাটায় আড়াই লাখ টাকা জরিমানা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুমিল্লা প্রতিনিধি : বরুড়া উপজেলার দুইটি ইটভাটায় অভিযান চালিয়ে মোট ২ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে উপজেলা প্রশাসন। কুমিল্লা জেলার বরুড়া উপজেলার শিলমুড়ি উত্তর ইউনিয়নের গামারুয়া এলাকায় অবস্থিত মেসার্স আয়ান ব্রিকস এবং লক্ষীপুর ইউনিয়নের বাজারসংলগ্ন সড়কের পাশে অবস্থিত মেসার্স এমবিএফ ইটভাটাতে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে পরিবেশ অধিদপ্তর কুমিল্লা জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট মো. রায়হান মোর্শেদ, পরিদর্শক জোবায়ের হোসেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বরুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসান হাফিজ এর নেতৃত্বে পরিচালিত অভিযানে দেখা যায়, উক্ত দুইটি ইটভাটা ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ লঙ্ঘন করে আবাসিক ও সংরক্ষিত এলাকায় পরিচালিত হচ্ছিল। এছাড়াও অননুমোদিতভাবে কৃষিজমির টপসয়েল সংগ্রহের অভিযোগ প্রমাণিত হয়। এ কারণে আইনটির ১৫(১) ও ১৮(২) ধারায় দুইটি ইটভাটাকে মোট ২,৫০,০০০ (দুই লাখ পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে বরুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসান হাফিজ বলেন, “পরিবেশ রক্ষা, কৃষিজমি সংরক্ষণ এবং জনস্বার্থ নিশ্চিত করতে  ইটভাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। কোনো ধরনের অনিয়মের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে না।” তিনি আরও বলেন, আইন অমান্য করে ইটভাটা পরিচালনা করলে ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়, পরিবেশ সুরক্ষা ও টেকসই উন্নয়নের স্বার্থে নিয়মিত মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

মন্তব্য (০)





image

দিনাজপুরের রুদ্রাণী সীমান্তে ৮৩ হাজার টাকা মূল্যের যৌন উত...

১

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের রুদ্রাণী সীমান্তে ৮৩ হাজ...

image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

২

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

৩

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৪

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৫

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

  • company_logo