• প্রশাসন

নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালনে বর্ডার গার্ড বাংলাদেশ

  • প্রশাসন

ছবিঃ সিএনআই

কক্সবাজার  প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে ১ ফেব্রুয়ারী রবিবার বিকেলে টেকনাফে বাংলাদেশ-মিয়ানমার ট্রানজিট জেটি ঘাটে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এক  সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন। এতে বক্তব্য উপস্থাপন করেন টেকনাফ ব্যাটালিয়ন

লেঃ কর্নেল মোঃ হানিফুর রহমান ভূঁইয়া। তিনি বলেন, বর্ডার গার্ড বাংলাদেশের  টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অর্পিত দায়িত্ব পালনের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে। একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও নিরপেক্ষ বাহিনী হিসেবে এই ব্যাটালিয়ন নির্বাচনকালীন সময়ে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনগণের ভোটাধিকার সুরক্ষায় সক্রিয় ভূমিকা পালন করবে।

তিনি আরো বলেন," নির্বাচনকালীন দায়িত্ব পালনের ক্ষেত্রে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও  নির্বাচন কমিশনের সকল নির্দেশনা অত্র ইউনিট সদস্যরা  কঠোরভাবে অনুসরণ করে চলছে। আমরা রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে সকল রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে কার্যকরী ভূমিকা পালন করে যাচ্ছি, যাতে করে নির্বাচন প্রক্রিয়া অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হয়।"

সংবাদ সম্মেলনে ২ বিজিবি অধিনায়ক উল্লেখ করেন, ভোটাররা যেন নিরাপদ, শান্ত ও ভয়মুক্ত পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন; এ লক্ষ্য সামনে রেখে আমরা অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রশাসনের সাথে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করছি। একই সাথে জনগণের মধ্যে আস্থা ও সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন প্রেরণামূলক কর্মসূচি পরিচালনা করা হচ্ছে, যাতে ভোটাররা ভোট প্রদানে আরও উৎসাহিত হয়।ইতিমধ্যে বর্ডার গার্ড বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে পূর্ণমাত্রায় মোতায়েন হয়েছে এবং নির্বাচন সংশ্লিষ্ট সকল দায়িত্ব সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সাথে পালন করছে।

উল্লেখ্য, দেশের ৪৪২৭ কিলোমিটার সীমান্তকে সম্পূর্ণ সুরক্ষিত রেখেই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে ৩৭ হাজারেরও অধিক সংখ্যক বর্ডার গার্ড বাংলাদেশের সদস্য মোতায়েন হয়েছে। দেশের ৪৯৫টি উপজেলার মধ্যে  কুতুবদিয়া, হাতিয়া, সন্দীপ, দাকোপ, মনপুরা ও রাঙাবালি এই ৬ টি উপজেলা ব্যতিত

৪৮৯টি উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ নির্বাচনী দায়িত্ব পালন করছে। পাশাপাশি সীমান্তবর্তী ৬১টি উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ এককভাবে নির্বাচনী দায়িত্ব পালনের জন্য মোতায়েন হয়েছে।

এছাড়াও সারাদেশের ৩০০টি আসনেই ঝুঁকি বিবেচনায় মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে বর্ডার গার্ড বাংলাদেশ দায়িত্ব পালন করছে। নির্বাচনকালীন যেকোনো জরুরী পরিস্থিতি মোকাবিলায় বর্ডার গার্ড বাংলাদেশের র‍্যাপিড অ্যাকশন টিম (RAT) এবং হেলিকপ্টারসহ কুইক রেস্পন্স ফোর্স (QRF) সর্বদা প্রস্তুত থাকবে।

এদিকে নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। এই সময়ে যাতে কোনো ধরনের চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচার কিংবা অন্য কোনো সীমান্ত-সংশ্লিষ্ট অপরাধ সংঘটিত হয়ে নির্বাচন প্রক্রিয়ায় বিরূপ প্রভাব ফেলতে না পারে, সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে তৎপরতার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে বিজিবি। 

এমনকি বিজিবি প্রত্যেকটি টহল দল আধুনিক প্রযুক্তি যেমন- ড্রোন, বডি অন ক্যামেরা, নাইট ভিশন ক্যামেরা, থার্মাল ইমেজার, রাডার, আধুনিক সিগন্যাল সরঞ্জামাদি এবং ডগ স্কোয়াড ইত্যাদি ব্যবহারের মাধ্যমে পর্যবেক্ষন এবং গোয়েন্দা কার্যক্রম জোরদার করে সকল প্রকার অপতৎপরতা ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে সার্বক্ষনিক কাজ করে যাচ্ছে। অবৈধ অস্ত্রের বিস্তার ও মাদক পাচার রোধে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেক পোস্ট বসিয়ে যানবাহন ও সন্দেহভাজন ব্যাক্তিদের তল্লাশি কার্যক্রম এবং ভোট কেন্দ্র সমূহ রেকী চলমান রয়েছে।

অপরদিকে  নাফ নদীতে বিজিবি  নৌ-টহল কার্যক্রম বৃদ্ধি করেছে; যাতে করে সীমান্তবর্তী সাধারন মানুষ নির্ভয়ে, নিরাপত্তার সাথে উৎসবমূখর পরিবেশে ভোট কেন্দ্রে ভোট প্রদানের জন্য যেতে পারেন। নাফ নদীকে ব্যবহার করে সীমান্তে সন্ত্রাসী কার্যক্রম, গোলাগুলি এবং ভীতিকর পরিবেশ সৃষ্টি প্রতিহত করার জন্য বর্ডার গার্ড বাংলাদেশের সকল সদস্য সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে উল্লেখ করে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ হানিফুর রহমান ভূঁইয়া (এসপিপি, এএফডব্লিউসি, পিএসসি) পরিশেষে  বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ দৃঢ়ভাবে বিশ্বাস করে, সরকার, নির্বাচন কমিশন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। দেশের জনগণের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ সংবিধান ও আইনের আলোকে তার দায়িত্ব পালন অব্যাহত রাখবে।

মন্তব্য (০)





image

ডিএমপি কমিশনারের দায়িত্বে মো. সরওয়ার

নিউজ ডেস্ক : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হিসেব...

image

সোহরাওয়ার্দী উদ্যানের ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার

নিউজ ডেস্ক : রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযান চলাকালে শি...

image

পুলিশের শীর্ষ পদে রদবদলের আভাস, আলোচনায় যারা

নিউজ ডেস্ক : পুলিশের শীর্ষ পর্যায়ে রদবদল শুরু হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ...

image

আইজিপি বাহারের খুদে বার্তায় বিদায়ের সুর!

নিউজ ডেস্ক : পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) পদ থেকে বাহারুল আলমকে সরিয়ে দে...

image

প্রশিক্ষণের জন্য ৮০ সহকারী ও সিনিয়র সহকারী সচিব মনোনীত

নিউজ ডেস্ক : ইন ও প্রশাসন বিষয়ে পাঁচ মাসব্যাপী এক প্রশিক্ষণের জন্য ৮০ জন...

  • company_logo