• সমগ্র বাংলা

ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও নৈতিক সাংবাদিকতা চর্চার লক্ষ্যে বাংলাদেশ প্রেস কাউন্সিলের উদ্যোগে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকাল ঠাকুরগাঁও জেলা শহরের সারর্কিট হাউজে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

 প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বাংলাদেশ প্রেস কাউন্সিল, বিচারপতি এ কে এম আব্দুল হাকিম। এ সময় তিনি বলেন, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা গণতন্ত্রের অন্যতম স্তম্ভ। সাংবাদিকদের নৈতিকতা ও পেশাগত মান বজায় রেখে সংবাদ পরিবেশন করতে হবে।

প্রশিক্ষণে সংবাদ সংগ্রহ ও পরিবেশন, সাংবাদিকতার আইন ও নীতিমালা, ভুয়া খবর প্রতিরোধ এবং গণমাধ্যমের সামাজিক দায়বদ্ধতা বিষয়ে আলোচনা করা হয়। অংশগ্রহণকারী সাংবাদিকরা কর্মশালাটি অত্যন্ত ফলপ্রসূ হয়েছে বলে মত প্রকাশ করেন।

সভাপতি জেলা প্রশাসক জনাব ইশরাত ফারজানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জনাব মোঃ বেলাল হোসেন,সচিব (উপসচিব)  বাংলাদেশ প্রেস কাউন্সিল জনাব মোঃ আব্দুস সবুর।

কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করা হয়।

মন্তব্য (০)





image

দিনাজপুরের রুদ্রাণী সীমান্তে ৮৩ হাজার টাকা মূল্যের যৌন উত...

১

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের রুদ্রাণী সীমান্তে ৮৩ হাজ...

image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

২

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

৩

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৪

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৫

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

  • company_logo