• সমগ্র বাংলা

কালীগঞ্জে ধানক্ষেতের পানিতে মিলল টিউবওয়েল মিস্ত্রীর মরদেহ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে ধানক্ষেতের পানিতে ভাসমান অবস্থায় ইলিয়াস শেখ (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের বুকের বাম পাশে ধারালো অস্ত্রের ২টি আঘাতের চিহ্ন রয়েছে।

রোববার (১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার দক্ষিণবাগ শেখটাকি সড়কের পাশে একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন।

নিহত ইলিয়াস শেখ কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের ছৈলাদি দর্গার টেক গ্রামের শরিফ শেখের ছেলে। তিনি পেশায় একজন টিউবওয়েল মিস্ত্রী ছিলেন।

পুলিশ জানায়, সকালে স্থানীয় লোকজন দক্ষিণবাগ শেখটাকি সড়কের পাশে ধানক্ষেতের পানিতে একটি মরদেহ পড়ে থাকতে দেখে কালীগঞ্জ থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে প্রাথমিক সুরতহাল সম্পন্ন করে।

ওসি মো. জাকির হোসেন আরও জানান, উদ্ধারকৃত মরদেহটি ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কেউ ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করে তাকে এখানে ফেলে রেখে গেছে।

মন্তব্য (০)





image

দিনাজপুরের রুদ্রাণী সীমান্তে ৮৩ হাজার টাকা মূল্যের যৌন উত...

১

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের রুদ্রাণী সীমান্তে ৮৩ হাজ...

image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

২

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

৩

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৪

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৫

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

  • company_logo