• সমগ্র বাংলা

শ্রীপুরে মাদ্রাসায় পড়ুয়া শিশু শিক্ষার্থীকে পালাক্রমে ধর্ষণ, মামা ভাগিনা গ্রেপ্তার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে মাদ্রাসায় পড়ুয়া এক শিশু শিক্ষার্থীকে পালাক্রমে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত আপন মামা-ভাগিনাকে আটক করেছে শ্রীপুর থানা  পুলিশ। ভুক্তভোগী শিশুর ডাকচিৎকার আশপাশের লোকজন এগিয়ে এসে অভিযুক্ত মামা ভাগিনাকে আটক করে পুলিশে খবর দেয়।

শনিবার(৩১ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী মাদ্রাসা ছাত্রী (১০) বাবা মায়ের সঙ্গে শ্রীপুরের গড়গড়িয়া মাস্টার বাড়ি এলাকায় পরিবারের সাথে বসবাস করে । তার মা-বাবা দুজনেই গার্মেন্টসে চাকুরি করেন। 

অভিযুক্তরা হলেন, ময়মনসিংহের ভালুকা উপজেলার বাটাজোর গ্রামের মো. উজ্বল আহমেদের ছেলে মো. নাজমুল (২৫)। সে গড়গড়িয়া মাস্টার বাড়ি এলাকার জনৈক শফিকুল ইসলামের ভাড়ির ভাড়াটিয়া। অপর অভিযুক্ত ভাগিনা শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের সাইটালিয়া গ্রামের মো. শাহাবুদ্দিনের ছেলে শাকিব(১৭)।

ভুক্তভোগী শিশু শিক্ষার্থীর মা বলেন, আমার মেয়ে স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করে। আমরা স্বামী স্ত্রী দুজনেই গার্মেন্টসে চাকুরি করি। বেশিরভাগ সময় মেয়ে একাই বাসায় থাকে। অভিযুক্তরা পাশেই ভাড়া থাকে। সুযোগ বুঝে আমার ঘরে প্রবেশ করে মেয়ের সঙ্গে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করে। একজন চেপে ধরে সহযোগিতা করে। মেয়ে ডাক চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে তাদের দুজনকে আটকে রেখে পুলিশে খবর দেয়। পুলিশ এসে দুজনকে থানায় নেয়। 

শ্রীপুর থানার পরিদর্শক (অপারেশন) সঞ্জয় সাহা বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল থেকে দুজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তারা দুজন সম্পর্কে আপন মামা ভাগিনা। ইতিমধ্যে এঘটনায় দলবদ্ধ ধর্ষণের মামলা রুজু হয়েছে। আটককৃত দুজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, ভুক্তভোগী শিশু শিক্ষার্থীকে উদ্ধার করে স্বাস্থ্য পরিক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

মন্তব্য (০)





image

দিনাজপুরের রুদ্রাণী সীমান্তে ৮৩ হাজার টাকা মূল্যের যৌন উত...

১

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের রুদ্রাণী সীমান্তে ৮৩ হাজ...

image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

২

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

৩

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৪

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৫

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

  • company_logo