• সমগ্র বাংলা

ভোটের মাঠে নিরপেক্ষ নিরাপত্তায় যশোর অঞ্চলে ১৮৩ প্লাটুন বিজিবির মোতায়েন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বেনাপোল প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা রক্ষা ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে দক্ষিণ-পশ্চিম রিজিয়ন, যশোরসহ যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়ন থেকে বিপুল সংখ্যক বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। শনিবার সকাল ১০টায় এক প্রেস ব্রিফিংএ তথ্য জানান যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লে। কর্ণেল সাইফুল্লাহ সিদ্কিী।

নির্বাচন কমিশন ও সরকারের নির্দেশনা অনুযায়ী সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে বিজিবি। ভোটারদের নিরাপত্তা নিশ্চিতসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করছে তারা।

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৮টি জেলার ১০৮টি উপজেলার ৬২টি সংসদীয় আসনে মোট ১৮৩ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। যশোর ব্যাটালিয়নের আওতায় ৩ জেলার ১৬ উপজেলায় ১১টি আসনে মোতায়েন করা হয়েছে ৩১ প্লাটুন বিজিবি সদস্য।

এছাড়া সীমান্ত নিরাপত্তা জোরদারে চেকপোস্ট, ডমিনেশন পেট্রোল, ড্রোন ও বডি ওর্ন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে বিজিবির RAT, QRF, হেলিকপ্টার ও বিশেষায়িত K-9 ডগ স্কোয়াড। 

মন্তব্য (০)





image

দিনাজপুরের রুদ্রাণী সীমান্তে ৮৩ হাজার টাকা মূল্যের যৌন উত...

১

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের রুদ্রাণী সীমান্তে ৮৩ হাজ...

image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

২

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

৩

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৪

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৫

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

  • company_logo