ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : মেক্সিকোতে ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ভারতীয় দূতাবাস আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। এরপর ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি একটি ছবি শেয়ার করে স্ট্যাটাস দেন। তিন শব্দের ওই বার্তায় তিনি ভারত–বাংলাদেশ সম্পর্কে যেমন সমতা ও পারস্পরিক আস্থার বিষয়টি উল্লেখ করেন, তেমনি গণআকাঙ্ক্ষার ওপরও জোর দেন।
রাষ্ট্রদূতের পোস্টে লাইক দিয়ে সহমত প্রকাশ করতে দেখা যায় ভারতীয় আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ও অধ্যাপক শ্রীরাধা দত্তকে, যা কূটনৈতিক ও একাডেমিক মহলে ইতিবাচক বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে।
সোমবার (২৬ জানুয়ারি) অনুষ্ঠানে উপস্থিত হলে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীকে আন্তরিক অভ্যর্থনা জানান মেক্সিকোতে নিযুক্ত ভারতীয় চার্জ দ্য অ্যাফেয়ার্স দিপ্তী গানজি।
রাষ্ট্রদূত তার স্ট্যাটাসে লেখেন— সমতা, পারস্পরিক আস্থা ও গণআকাঙ্ক্ষার প্রতি সম্মান রেখে বাংলাদেশের বন্ধুত্ব হবে বিস্তৃত।
তিনি আরও উল্লেখ করেন, ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে দূতাবাসের আমন্ত্রণে অংশগ্রহণ।
নিউজ ডেস্কঃ শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা বজায় রাখা, বৃক্ষর...
নিউজ ডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রী ও ত্রয়োদশ জাতীয় সংসদের স্...
নিউজ ডেস্কঃ আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে খেজুর আমদানি...
নিউজ ডেস্কঃ জাতীয় নিরাপত্তা ও রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্...
নিউজ ডেস্কঃ জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলনের (কপ-৩১) ফা...

মন্তব্য (০)